জুলাই বিপ্লবের ১০০তম দিনে বিশেষ কর্মসূচি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জুলাই অভ্যুত্থান শুরু হয়েছিলো কোটা সংস্কারের দাবি ঘিরে

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার ১৫ নভেম্বর এই বিপ্লবের ১০০তম দিন পূর্ণ হয়। এ উপলক্ষ্যে বিপ্লব-সংগ্রামে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের প্রতি সম্মান জানাতে দেশব্যাপী আজ বিশেষ কর্মসূচি আহ্বান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২৪-এর বিপ্লবের প্রিয় সহযোদ্ধাগণ, ১৫ নভেম্বর জুলাই বিপ্লবের ১০০তম দিন উপলক্ষ্যে আমাদের অমর সংগ্রামে যারা শহিদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের প্রতি সম্মান জানাতে এবং আহত ও শহিদ পরিবারের খোঁজখবর নিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী এই বিশেষ কর্মসূচি আহ্বান করছে।

কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য: জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারগুলোর সঙ্গে সংহতি প্রদর্শন এবং তাদের সম্মান জানানো।

কর্মসূচির ধাপ সমূহ: আহত ও শহীদ পরিবারগুলোর সদস্যদের সঙ্গে সশরীরে যোগাযোগ করা, তাদের সার্বিক খোঁজখবর নেয়া। আর্থিক সহায়তা বা চিকিৎসা সংক্রান্ত অভিযোগ সংগ্রহ করা। রাষ্ট্র সংস্কারে মতামত ও পরামর্শ সংগ্রহ করা। জুলাই বিপ্লবের দুর্বিষহ স্মৃতি সংরক্ষণ করা। শহীদদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করা।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত এসব উদ্যোগ সফল করতে সবার সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর— ছোট প্রতিনিধি দল, স্বল্প সময় এবং বাংলায় ভাষণ

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।

১০ ঘণ্টা আগে

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

১২ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

১২ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

১৩ ঘণ্টা আগে
Advertisement