বাগেরহাটে পিকআপের ধাক্কায় চারজন নিহত

বাগেরহাট প্রতিনিধি
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

বা‌গেরহা‌টের টাউন নওয়াপাড়া এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত হয়েছেন। সোমবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের টাউন নোয়াপাড়া এলাকার আবদুল্লাহ স্বামীলের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরো একজন।

কাটাখালি হাইওয়ে ফাঁড়ি পুলিশের এসআই আশরাফুল হক এবং বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) রাসেলুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, সোমবার সকালে কাটাখালি থেকে নোয়াপাড়া গামী একটি ইজিবাইককে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হযন। এ সময় আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে হাসপাতালে একজন মারা যাযন।

তবে নিহতদের নাম-পরিচয় তৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কালেমা খচিত পতাকা ঘিরে রাজনৈতিক অপব্যবহার কাম্য নয়: ধর্মমন্ত্রী

কালেমা খচিত পতাকা বা ইসলামের অন্যান্য ধর্মীয় প্রতীককে ঘিরে কোনো ধরনের বিভ্রান্তি, অবমাননা কিংবা রাজনৈতিক অপব্যবহার কাম্য নয় বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

৩ ঘণ্টা আগে

পদ্মা রেল সেতুর নিচে মাটি কাটা পরিকল্পনার স্বার্থেই, ঝুঁকি নেই: মন্ত্রী

পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের নিচে মাটি কেটে নেওয়া ‘ভবিষ্যৎ পরিকল্পনার স্বার্থেই’ এবং এতে কোনো ধরনের ‘ঝুঁকি নেই’ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, শনাক্ত ১৫৪ শিশুর

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৭২ শিশু মারা গেছে ঢাকা বিভাগে। এ ছাড়া রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৮২, চট্টগ্রামে ৫১, বরিশালে ৪০, ময়মনসিংহে ৬২, খুলনায় ২৮ এবং রংপুরে ৮ শিশু মারা গেছে।

৪ ঘণ্টা আগে

কানাডায় আন্তর্জাতিক রোবট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির ম্যাভিরভ

১৬টি দেশ থেকে অংশ নেওয়া ৭৬টি দলকে হারিয়ে দেশের জন্য অনন্য এ গৌরব বয়ে এনেছে এমআইএসটির ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত দলটি।

৪ ঘণ্টা আগে