কক্সবাজার

বঙ্গবন্ধু জনপ্রশাসন একাডেমির জন্য ৭০০ একর বনভূমি বরাদ্দ বাতিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্থাপনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুকূলে ৭০০ একর বনভূমির বন্দোবস্ত বাতিল করেছে সরকার। কক্সবাজার সদরের ঝিলংজা মৌজায় খাস খতিয়ানভুক্ত এই বনভূমির মধ্যে ৪০০ একর ‘পাহাড়’ ও ৩০০ একর জমি ‘ছড়া’ শ্রেণিতে সংরক্ষিত বনের গেজেটভুক্ত ছিল।

এই বন্দোবস্ত বাতিলের সিদ্ধান্ত জানিয়ে রোববার (১০ নভেম্বর) ভূমি মন্ত্রণালয় থেকে একটি চিঠি পাঠানো হয়েছে কক্সবাজার জেলা প্রশাসককে। উপসচিব আমিনুর রহমানের সই করা চিঠিতে এ বিষয়ে ব্যবস্থা নিয়ে ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের অনুরোধের পরিপ্রেক্ষিতে বনভূমির এ বরাদ্দ বাতিল করা হয়েছে।

১৯৯৯ সালে ঝিলংজা ইউনিয়নকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে বনভূমির গাছ কাটাসহ প্রাকৃতিক বৈশিষ্ট্য পরিবর্তন নিষিদ্ধ করা হয়। ৭০০ একর রক্ষিত বনও এই সংকটাপন্ন এলাকার অন্তর্ভুক্ত।

এর আগে গত ২৯ আগস্ট পরিবেশ উপদেষ্টা এ বিষয়ে একটি আধাসরকারি চিঠি দেন ভূমি মন্ত্রণালয়কে। ওই চিঠিতে বলা হয়, কক্সবাজারে জনপ্রশাসন একাডেমির জন্য বন্দোবস্ত দেওয়া এলাকাটি ১৯৩৫ সাল থেকে বন আইন ১৯২৭-এর ২৯ ধারার আওতায় রক্ষিত বন হিসেবে ঘোষিত। ওই এলাকার দুই হাজার ১৪৫ একর ভূমি গর্জন, চাপালিশ, তেলসুরসহ বিভিন্ন প্রজাতির গাছপালা এবং হাতি, বানর ও বন্য শুকরসহ বিভিন্ন প্রাণীর আবাসস্থল। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ২০১১-১২ ও ২০১২-১৩ সালে এই বনভূমিতে বনায়ন কার্যক্রম পরিচালিত হয়।

রেকর্ডে ‘রক্ষিত বন’ উল্লেখ না থাকায় বন বিভাগ এ বিষয়ে মামলা করেছিল। পাশাপাশি ভূমির বন্দোবস্ত বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিটও করে বন বিভাগ। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ভূমি বরাদ্দে স্থগিতাদেশ দিয়েছিলেন, যা আপিল বিভাগেও বহাল রয়েছে।

কক্সবাজারের ঝিলংজার ওই এলাকায় জনপ্রশাসন একাডেমি স্থাপনের উদ্যোগ নেওয়ার পর থেকেই পরিবেশ অধিকার কর্মীরা এর বিরোধিতা করে আসছিলেন। তারা বলছেন, সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদ ও জাতিসংঘ জীববৈচিত্র্য সনদে বন সংরক্ষণের অঙ্গীকার রয়েছে। দেশের বনভূমির পরিমাণ প্রয়োজনের তুলনায় কম থাকায় এই বন্দোবস্তকে জনস্বার্থের বিরোধী অভিহিত করে তা বাতিলের জন্য তারা আন্দোলনও করেছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর— ছোট প্রতিনিধি দল, স্বল্প সময় এবং বাংলায় ভাষণ

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।

১৩ ঘণ্টা আগে

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

১৪ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

১৫ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

১৬ ঘণ্টা আগে
Advertisement