ভারতের ভিসা প্রাপ্তি নিয়ে সংসদে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৬: ২০

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রাপ্তি সহজতর করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, ভারতের সঙ্গে বিদ্যমান স্থবিরতা দ্রুত কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সরকারের পক্ষ থেকে নানামুখী তৎপরতা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদের অধিবেশনে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর ইকবালের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ জানান।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতির ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। এ সম্পর্কের মূল ভিত্তি অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক বন্ধন এবং দুই দেশের জনগণের পারস্পরিক আস্থা।’

মন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই সার্বভৌম সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে কাজ করছে।

ভিসাসংক্রান্ত জটিলতা নিরসনে গৃহীত পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী জানান, ইতোমধ্যে ভারতের সঙ্গে ভিসা প্রক্রিয়া সহজীকরণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি তার ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ও ব্যাবসায়িক ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করার বিষয়ে জোরালো আহ্বান জানানো হয়।

মন্ত্রী আরও বলেন, ‘এসব উচ্চপর্যায়ের আলোচনার ইতিবাচক ফল পাওয়া যাবে বলে সরকার দৃঢ়ভাবে আশাবাদী। খুব শিগগিরই ভিসা প্রক্রিয়ায় গতি ফিরবে এবং বাংলাদেশি নাগরিকরা আগের মতো সহজে ভারত ভ্রমণের সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।’

রাজনীতি/একে

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের চূড়ান্ত ধাপে বাংলাদেশ

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে দেশের জ্বালানি খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো। এই মাইলফলকের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পারমাণবিক শক্তি প্রযুক্তি ব্যবহার শুরু করল।

৩ ঘণ্টা আগে

উপদেষ্টা বললেন জঙ্গি আছে, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন নেই

মঙ্গলবার আগারগাঁওয়ে কোস্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বর্তমানে দেশে জঙ্গি বা উগ্র তৎপরতার কোনো অস্তিত্ব নেই।’

৩ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৯ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন হাম আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

৩ ঘণ্টা আগে

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে দায়ের করা পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এই আদেশ দেন।

৪ ঘণ্টা আগে