মুন্সীগঞ্জে সহিংসতায় প্রাণ গেল নৌকা সমর্থকের

মুন্সিগঞ্জ প্রতিনিধি
নিহতের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

নির্বাচনী সহিংসতার মুন্সীগঞ্জের ভোটকেন্দ্রের সামনে নৌকা প্রতীকের এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার সকালে ভোট শুরুর পরই মিরকাদিম উপজেলার টেঙ্গর এলাকায় তিন রাস্তার মোড়ে নৌকার সমর্থক জিল্লুরকে কুপিয়ে হত্যা করে সড়কে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

স্বজনদের দাবি, জিল্লুর ছিলেন নৌকার সমর্থক। প্রতিপক্ষ কাঁচি মার্কার সমর্থকেরা তাকে হত্যা করেছে। নিহত জিল্লুর রহমানে বাড়ি টেঙ্গরে। তার বাবার নাম শরীতুল মুন্সী।

সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাস। আর এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঁচি প্রতীকে লড়ছেন মোহাম্মদ ফয়সাল।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার আসলাম খান বলেন, ভোট কেন্দ্রের সামনে থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ঘটনাস্থলে কাঁচি প্রতীকের সমর্থকদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে জিল্লুরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আগস্টে আসছে প্রবাসী কার্ড

নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়ন শুরু করেছে। এবার চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’। প্রবাসীদের বিভিন্ন সুবিধা দিতে অগাস্টের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে এই কার্ড’ চালু করবে সরকার।

১৫ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ শিশু। বাকি ৬৮৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

১৭ ঘণ্টা আগে

ঢাকার আরও ৫০ স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

এর আগে গত বছরের আগস্টে পরীক্ষামূলকভাবে রাজধানীর সাতটি মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। এসব মোড় হলো—হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেট।

১৮ ঘণ্টা আগে

বাংলাদেশ চায় চীন অর্থনৈতিকভাবে পাশে থাকুক: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।

১৯ ঘণ্টা আগে