প্রতিবেদক, রাজনীতি ডটকম

সারা দেশে অবশেষে পুরোদমে শুরু হলো ট্রেন চলাচল। শনিবার (১৭ আগস্ট) শতভাগ যাত্রী নিয়েই গন্তব্যে ছুটছে নানা রুটের ট্রেন। সময়সূচিতেও নেই কোনো বিপর্যয়। নিরাপত্তায় রেলওয়ে পুলিশকে সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। তবে বন্ধ রয়েছে ভারতে যাওয়ার মৈত্রী ও মিতালি এক্সপ্রেস।
জানা গেছে, ২৭ দিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার শুরু হয় আন্ত নগর ট্রেন চলাচল। প্রথমে যাত্রী কম থাকলেও এখন পরিস্থিতি ভিন্ন। শতভাগ সিট পূরণ করেই নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন। নেই ভোগান্তিও। এমনটাই বলছেন বেশির ভাগ যাত্রী।
এ ব্যাপারে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, লোকাল, কমিউটার, আন্ত নগর সব মিলে দিনে চলছে ৬৩ জোড়া ট্রেন। নেই যাত্রীসংকট। তবে আন্দোলনে সময়ে ভাঙচুরের মুখে পড়া পারাবত ও জামালপুর এক্সপ্রেস বন্ধ। আর এতে প্রায় ৮০ কোটি টাকা রাজস্ব হারিয়েছে রেলওয়ে।

ঘরের ভেতর হত্যাকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে জানান। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে।
২ ঘণ্টা আগে
পূর্বাভাসে বলা হয়েছে, ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত অথবা সন্নিহিত সময়ে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের মেঘালয়, আসাম, বরাক অববাহিকা, ত্রিপুরা ও মিয়ানমারের পার্বত্য ও উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় ১০০ থেকে ১৫০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মোট বৃষ্টিপ
৩ ঘণ্টা আগে
১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আজ বিকেলে রাজধানীতে ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন।
৩ ঘণ্টা আগে