আগুনে পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া কেন্দ্রীয় কার্যালয় গণচাঁদা তুলে নিজস্ব উদ্যোগে সংস্কার করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সংগঠনটি সাফ জানিয়ে দিয়েছে, কার্যালয় সংস্কারের জন্য তারা সরকার বা কোনো করপোরেট প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো আর্থিক সহায়তা গ্রহণ করবে না।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি বিষয়ে অবহিত করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বলে জানা গেছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ (সদর) আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় আরও ২ আসামি গ্রেপ্তার হয়েছে। এ নিয়ে র্যাব-পুলিশের পৃথক অভিযানে এখন পযর্ন্ত গ্রেপ্তার হয়েছে মোট ১২ জন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য বিএনপি সবার সহযোগিতা চায়। তবে এ সহযোগিতা কোনো ব্যক্তি বা দলের জন্য নয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
জন্মদিন উপলক্ষে গত ১৬ ডিসেম্বর কিছু খাবার অর্ডার করা হয়েছিল। সেগুলোর কিছু অংশ শুক্রবার ফ্রিজ থেকে বের করে খেয়েছিল পরিবারটি। এরপরই তারা অসুস্থ হতে থাকে।
তারা হাইকমিশনের কর্মকর্তাদের লক্ষ্য করে হুমকি প্রদানের পাশাপাশি সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যও দিয়েছে বলে জানা গেছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস-এর কাছে ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় গরু পাচারকারীকে ধাওয়া করেন ভারতীয় ১৭৪/অর্জুন বিএসএফ ক্যাম্পের সদস্য কনস্টেবল বেদ প্রকাশ। একপর্যায়ে তিনি নো-ম্যান্স-লাইন (শূন্যরেখা) অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে চলে আসেন।
নিহতের স্বজন ও উদ্ধারকারীদের ধারণা, ছিনতাইকারীদের বাধা দিতে গিয়েই এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি।