বিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল মিনিয়াপলিস, যেখানে গত ৭ জানুয়ারি এক অভিবাসন অভিযানের সময় রেনি গুডকে তার গাড়ি থেকে টেনে বের করে গুলি করা হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভকারীরা ‘নো আইস, নো কেকেকে, নো ফ্যাসিস্ট ইউএসএ’ স্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করেন।
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
স্বচ্ছ ব্যালট পেপারের এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের রায় দেবেন। এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি বৈধ প্রার্থী নির্বাচনী লড়াইয়ে টিকে আছেন, যাদের নামের তালিকা বাংলা বর্ণক্রমানুসারে চূড়ান্ত করে আজই প্রকাশ করা হবে।
সূচক অনুযায়ী, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৭ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১০৮ দশমিক ৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ ৫ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭০ দশমিক ৪৮ পয়েন্টে উন্নীত হয়েছে। পাশাপাশি ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৭ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০ দশমিক ৯৭ প
‘নন-ফ্যামিলি পোস্টিং’কে ভারতীয় কূটনীতিকদের জন্য সবচেয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থাগুলোর একটি মনে করা হয়। বর্তমানে ভারতের সঙ্গে সবচেয়ে উত্তেজনাপূর্ণ সম্পর্ক যে পাকিস্তানের, সেখানেও এই নীতি প্রযোজ্য নেই। এই দেশটি ভারতের কাছে ‘নো-চিলড্রেন পোস্টিং’ হিসেবে বিবেচিত।
সিপিবির প্রার্থী তালিকায় দলটির বাইরের চারজন প্রার্থীও রয়েছেন। এর মধ্যে ময়মনসিংহ-১ আসনে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আজহারুল ইসলাম আজাদ ও মাদারীপুর-১ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির আব্দুল আলী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া সিপিবি-সমর্থিত প্রার্থী নিরব রবি দাস ও শিপন রবি দাস যথাক্রমে গাইবান্ধা-৫
২০২১ সালের আগস্টে তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর এটিই দেশটির কোনো উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের প্রথম ঢাকা সফর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইপিবি সূত্র জানিয়েছে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর আমন্ত্রণে পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি ঢাকা সফর করছে, যার নেতৃত্বে রয়েছেন আফগানিস্তানের শিল্প ও
নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪৪ হাজার ১২৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।
সেতু কর্তৃপক্ষ জানায়, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিতকারী এ সেতুটি দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা এবং রাজস্ব আদায় ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। সেতুটি চালুর ফলে যাতায়াতের সময় সাশ্রয় হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হয়ে
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আগামী ২৫ জানুয়ারি হতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় (সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের রাস্তা ও পার্কিং এলাকা) উল্লিখিত আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অর্থাৎ হর্ন বাজালে ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক শান্তিমূলক ব্যবস্থা (অর্থদণ্ড) কার্যকর করা হবে এবং পরিবেশ অধিদপ্ত