আমার এলাকাবাসী, আপনাদেরকে একটা কথা বিশেষভাবে বলতে চাই। আমি কোনো পেশাদার রাজনীতিবিদ নই। জুলাই গণঅভ্যুত্থানের পর স্বচ্ছভাবে রাজনীতি করার ও দেশ গড়ার একটা সুযোগ এসেছে তাই রাজনীতিতে এসেছি। আমার এই ইশতেহার কোনো গতানুগতিক 'ফাঁকা বুলি' নয়। এটি আপনাদের সাথে আমার চুক্তি। আমি যা লিখেছি, তা কীভাবে বাস্তবায়ন করব
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি জানিয়ে রুমিন ফারহানা বলেন, আমাকেই বারবার জরিমানা দিতে হয়েছে। মানুষের বাড়িতে একটা উঠান বৈঠক করার কারণে আমাকে এখন পর্যন্ত ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর বড়-বড় মঞ্চ করে বিএনপির সমর্থিত প্রার্থী সভা করেছে, ভোট চেয়েছে, যখন নির্বাচনি প্রচারণা শুরুর অনুমতির আগেই
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকবাজ।
নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের এবং এ দায়িত্বে কমিশন নিরপেক্ষ না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না বলে সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। সেই সঙ্গে সরকারকে শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।
কিশোরগঞ্জের অষ্টগ্রামে মিঠামইন থেকে ভৈরবগামী একটি যাত্রীবোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করে একটি দল নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শিশুদের সঠিক শিক্ষাদানের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনেক বেশি যোগ্য ও দক্ষ করতে চান বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ভারত ও আইসিসির সঙ্গে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে শুক্রবার বিপিএলের একটি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে উপস্থিত হয়ে আসিফ নজরুল বলেন, বাংলাদেশ দল যোগ্যতা অর্জন করা সত্ত্বেও এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে, যাতে তারা বিশ্বকাপে খেলতে না পারে। মূলত নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলতে অনিচ্ছা এবং ম্যাচ
মির্জা ফখরুল বলেন, আপনাদের ১৯৭১ সালের কথা মনে আছে, যুদ্ধের কথা মনে আছে। আমরা নিজেরাই পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। কেউ বাইরে থেকে এসে আমাদের হয়ে যুদ্ধ করে দেয়নি। আমরা বাংলাদেশ ছেড়ে কোথাও যাইনি। আপনারাই বিচার করুন, তারা স্বাধীনতার পক্ষে ছিল নাকি বিপক্ষে।
রাজধানীর কাওরান বাজার এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করেই স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম এ তথ্য জানান।