আগেই নিশ্চিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এবার যেন তারই উদ্যাপন চলল মাঠের পারফরম্যান্সে। টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানের পুঁজি গড়ে রেকর্ড ব্যবধানে জিতেছে বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বে চার জয় ও সুপার সিক্সে দুই জয় মিলিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে এ নিয়ে টানা ছয় ম্যাচ জিতল টাইগ্রেসরা।
বার্তায় বলা হয়, প্রতিনিধিরা ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ এবং গণতান্ত্রিক সুশাসন ও মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কয়েক শ পর্যবেক্ষকের সঙ্গে যোগ দেবেন।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) জুম্মন খান বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিকরা সড়ক অবরোধ করলে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। আলোচনার পর তারা সড়ক ছেড়ে দেন।
ভারতের সংসদে প্রয়াত ভারতীয় ব্যক্তিত্বদের পাশাপাশি শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক সংহতির নিদর্শনস্বরূপ বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে প্রতিবেশী দেশের একজন সাবেক সরকারপ্রধানের স্মরণে ভারতের পার্লামেন্টের দুই কক্ষে শোকপ্রস্তাব গ্রহ
ওয়াশিংটনের কেনেডি সেন্টারে ‘মেলানিয়া’ চলচ্চিত্রের প্রিমিয়ারের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমনটাই জানিয়েছেন ট্রাম্প। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনা পশ্চিমা মিত্রদের মধ্যে কূটনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।
পথসভায় নিপুণ রায় চৌধুরী বলেন, গত ১৭ বছর ধরে জনগণের হারানো ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি রাজপথে সক্রিয় রয়েছে এবং নির্বাচনি প্রচারণায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। মানুষের এই সমর্থনই প্রমাণ করে যে আসন্ন নির্বাচনে গয়েশ্বর চন্দ্র রায় বিপুল ভোটে জয়ী হবেন।
এর আগে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিনে সোনার দাম বেড়েছিল ভরিতে ২৮ হাজার ৮১০ টাকা। তাতে সবচেয়ে ভালো ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছিল দুই লাখ ৮৬ হাজার। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল।
সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের রাজনৈতিক বিক্ষোভ বা সমাবেশ এড়িয়ে চলতে এবং যেকোনো বড় জনসমাগমের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।
এই উদ্যোগকে প্রবাসীবান্ধব নীতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে পদক্ষেপটি গ্রহণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।