এ সময়ে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শর্মিলা রহমান শাহাজাদপুর ও গুলশান ডিএনসিসি মার্কেটেও লিফলেট বিতরণ করেন।
কিশোরগঞ্জ ৪-আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান নিজ আসনের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম জনসভা করেছেন । গত ২২শে জানুয়ারি ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে হঠাৎ রাস্তায় অসুস্থ
ঝিকরগাছা উপজেলা ছাত্রশিবিরের সাবেক বায়তুল মাল সম্পাদক মুস্তাকিম হাসান জানান, গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে আগে থেকেই বিএনপির কিছু নেতাকর্মী জোট পাকায়। এসময় সেখানে জামায়াতের নারীকর্মী এবং তারা দাড়িপাল্লার ভোট চাইতে গেলে তাদের ওপর হামলা করা হয়। এতে মুস্তাকিম হাসান, যুব জামায়াত কর্মী জহিরু
জনপ্রত্যাশা ও গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের বিপরীতে গিয়ে উদ্দেশ্যমূলকভাবে এ খাতের অধিকতর নিয়ন্ত্রণের জন্য খসড়া দুটি প্রণয়ন করা এবং মাত্র তিন দিন সময় দিয়ে মতামত চাওয়া অন্তর্বর্তী সরকারের বিদায়ি পরিহাস বলে মনে করে টিআইবি। একইসঙ্গে, শুরু থেকে প্রায় সব ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের নিরবচ্ছিন্ন গোপন
উল্লেখ্য, রোববার সকাল সাড়ে ১০টায় শহিদ রেজাউল করিমের স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ এবং তার কবর জিয়ারত করতে শেরপুরের শ্রীবরদীতে যাবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে কয়েকটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ বলেন, আমাদের দলীয় প্রার্থীর বিরুদ্ধে যেসব নেতাকর্মী কাজ করছিল তাদের তালিকা করে কেন্দ্রে পাঠানো হয়। তারই পরিপ্রেক্ষিতে এ বহিষ্কার করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে উল্লেখিত পদে বদলিপূর্বক পদায়ন করা হলো। কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, বর্তমান পদবি ও কর্মস্থল : ড. এ কে এম শাহাবুদ্দিন (৬৩৫৯) রেক্টর (সচিব), জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি। পদায়নকৃত পদ, সচিব পানি সম্পদ মন্ত্রণালয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অ
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করার সুনির্দিষ্ট অভিযোগের কারণে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তারেক রহমান বলেন, এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যে দলের অভিজ্ঞতা আছে কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে পরিচালনা করতে হয়। বিএনপি ছাড়া অভিজ্ঞতা সম্পন্ন কোনো রাজনৈতিক দল নেই যারা এই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে।
এ নিয়ে আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়াল ৩৩০ জন, যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। ওই নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ছিল তুলনামূলকভাবে অনেক কম।