জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ গ্রহণ করেছেন এই জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নেই উল্লেখ করে দলটি এ শপথ নেয়নি। এ সময় জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলী নির্বাচনি ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিতে অস্বীকৃতি জানান।
তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন— এই খবরে রাজধানীসহ সারা দেশে বিজয় উল্লাস করছেন বিএনপির নেতা-কর্মীরা। সংসদ ভবন এলাকায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় পর নির্বাচিত নেতৃত্বের অধীনে দেশ পরিচালিত হওয়ার প্রত্যাশায় সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ হচ্ছে। এরপর সংসদীয় দলের সভায় সংসদ নেতা নির্বাচিত হবেন। বিকেলে শপথ হবে নতুন সরকারের।
রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদ সদস্যদের শপথই আগে পড়ানো হয়।
সংসদীয় রেওয়াজ অনুযায়ী, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল হিসেবে শুরুতেই শপথ নিচ্ছেন বিএনপির সংসদ সদস্যরা। এরপর পর্যায়ক্রমে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং স্বতন্ত্র হিসেবে জয়ী প্রার্থীরা শপথ নেবেন।