পুলিশের ওপর হামলা: পাঁচ তারকা হোটেল থেকে গ্রেপ্তার ১০

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। গত মঙ্গলবার পাঁচরুখী বাজার এলাকায়। ছবি: সংগৃহীত

বিএনপি ও জামায়াতের অবরোধের প্রথম দিন নারায়ণগঞ্জের আড়াইহাজারে সংঘর্ষে তিন পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় ঢাকার গুলশানের পাঁচ তারকা একটি হোটেল থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদরদপ্তর এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

গত মঙ্গলবার আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন।

জানা যায়, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার পুড়িয়ে অবরোধ করে৷ তারা কিছু গাড়ি ভাঙচুর করে৷ সেখানে দায়িত্বরত পুলিশ বাধা দিতে গেলে তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে বিএনপির কর্মীরা৷ পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়৷

পরে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে। এ সময় বিএনপি কর্মীরা ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে মারাত্মক জখম করেছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৯ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১ দিন আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে