নাঙ্গলকোটে প্রার্থীর গাড়িতে হামলা-গুলির অভিযোগ

প্রতিনিধি, কুমিল্লা
নাঙ্গলকোটের ভাইস চেয়ারম্যান প্রার্থী পালকী প্রতীকের বাপ্পা সোহাগের গাড়িতে হামলা ও গুলি করার অভিযোগ উঠে।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় প্রথম দাপে ভোট হওয়ার কথা থাকলেও হাইকোর্টে এক প্রার্থী রিট করায় নির্বাচন স্থগিত হয়। সর্বশেষ হাইকোর্ট ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ৪র্থ ধাপে বুধবার (৫ জুন) নাঙ্গলকোট উপজেলায় ভোট হচ্ছে।

এরই মধ্যে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে ওই উপজেলায় পালকি প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করা বাপ্পা সোহাগ নামে এক প্রার্থীর গাড়িতে হামলা ও গুলি করার অভিযোগ করেন ওই প্রার্থী নিজেই।

উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার নাঙ্গলকোটের ভাইস চেয়ারম্যান প্রার্থী পালকী প্রতীকের বাপ্পা সোহাগের গাড়িতে হামলা ও গুলি করার অভিযোগ করেন প্রার্থী নিজেই।মঙ্গলবার (৪ জুন) রাতে মোগরা গ্রামে ওই প্রার্থীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। বুধবার (৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে আজ কুমিল্লার ৩ উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে নাঙ্গলকোট উপজেলাও রয়েছে।

হামলার শিকার ভাইস চেয়ারম্যান প্রার্থী বাপ্পা সোহাগ বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আবু ইউসুফ ভূঁইয়ার (আনারস প্রতীক) কর্মীরা হঠাৎ করে তার ওপর হামলা চালায়। এ সময় তারা বলে, তুমি কেন নির্বাচনে দাঁড়ালে?

সোহাগ আরও বলেন, আনারস প্রতীকের কর্মীরা প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়ে এবং আমার ব্যবহৃত প্রাইভেট গাড়ি ভাঙচুর করে। বাধা দিলে আমাকে মারধর করে গুরুতর আহত করে।

অভিযোগের বিষয়ে চেয়ারম্যান প্রার্থী আবু ইউসুফ ভূঁইয়াকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও ব্যস্ত থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, হামলার বিষয়টি জেনেছি। পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। তদন্ত চলছে দোষীদের আইনের আওতায় আনা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১৭ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১৮ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ বাকি ৫ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের কাছে হস্তান্তর

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

২০ ঘণ্টা আগে

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১ দিন আগে