কুমিল্লা সিটি উপনির্বাচনে প্রতীক পেলেন চার মেয়রপ্রার্থী

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপনির্বাচনে অংশগ্রহণকারী চার মেয়রপ্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন।

এর মধ্যে দুই বারের সাবেক মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাককু পেয়েছেন টেবিল ঘড়ি প্রতীক। তার পক্ষে প্রতীক বরাদ্দ নেন অ্যাডভোকেট মো. মোস্তফা। মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারকে ঘোড়া প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তিনি নিজেই প্রতীক গ্রহণ করেন। স্বতন্ত্র প্রার্থী তাহসিন বাহার সূচনা পেয়েছেন বাস প্রতীক। তার পক্ষে প্রতীক গ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন। প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন হাতি প্রতীক। তিনি নিজেই প্রতীক গ্রহণ করেন।

প্রতীক বরাদ্দের সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, সবাই নিয়ম মেনে প্রচারণা করবেন। আচরণবিধি ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই।

নির্বাচনে মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে। নির্বাচন ৯ মার্চ ইভিএমে অনুষ্ঠিত হবে। এবার দুই লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার রয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালের কুসিকের তৃতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৮ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

২১ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে