চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২৮ জনকে বাংলাদেশে পুশইনের (ঠেলে পাঠানো) চেষ্টা করলেও বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে ওই ২৮ জন সীমান্তের শূন্যরেখা (নো ম্যান্স ল্যান্ড) এলাকায় অবস্থান করছেন।
সীমান্তে খোলা আকাশের নিচে অবস্থানরত এসব মানুষ গতকাল বৃহস্পতিবার বিকেলে ভারী বৃষ্টিতে ভিজেছেন। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। স্থানীয় সূত্র জানায়, তারা পর্যাপ্ত খাবারও পাচ্ছেন না। অসুস্থ হয়ে পড়েছেন একজন বয়স্ক নারী।
বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাদ্দাম হোসেন বলেন, ২৮ জনের মধ্যে ১৩ জনের বাড়ি খুলনার কয়রা উপজেলায়। তারা প্রায় দুই বছর আগে ভারতে গিয়েছিলেন। পরিচয় নিশ্চিত করতে কয়রা থেকে তাদের জাতীয় পরিচয়পত্রের কপি পাঠানো হয়েছে। তাদের সঙ্গে বলে জানা গেছে, বিএসএফের পক্ষ থেকে কিছু খাবার সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
বিজিবি সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে সীমান্তের ২০৩/৬-আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে বিএসএফের ১২ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ওই ২৮ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেন। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তবে বিজিবির কড়া অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
বিজিবি ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সমাধান হয়নি। বর্তমানে তারা নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন এবং শূন্যরেখা থেকে ভারতীয় অংশের প্রায় ৫০ গজ ভেতরে রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ ২৮ জনকে সীমান্তে নিয়ে আসার বিষয়টি স্বীকার করে। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করা হবে বলে আশ্বাস দেয়। তবে বৈঠকের পর এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে নতুন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে বৃহস্পতিবার বিকেলে সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল কামাল হোসেন। তিনি বলেন, ‘পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে।’
রাজনীতি/আইআর

গতকাল শুক্রবার দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানিয়েছিলেন, বেলা পৌনে ১২টার দিকে গুলশানের ৩ নম্বর সড়কের একটি গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হন। একপর্যায়ে তারা মিছিল বের করার চেষ্টা করেন।
৮ ঘণ্টা আগে
পুলিশের প্রাথমিক ভাষ্য, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর নেপাল সেলুনে গিয়েছিলেন। সেখানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
৮ ঘণ্টা আগে
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের কাছে পৃথক স্মারকলিপি দেওয়া হয়।
৮ ঘণ্টা আগে
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে তাদের মরদেহ উদ্ধার করে।
৯ ঘণ্টা আগে