রাজশাহী ব্যুরো

রাজশাহীর মোহনপুর উপজেলায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে আহত বাবা ফজলুর রহমানের (৫৩) মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার উপজেলার ঘাসিগ্রাম ইউপির আতানারায়ণ গ্রামে এ ঘটনা ঘটে। পরে গতকাল শুক্রবার রাতে ছেলে আব্দুর রশিদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাদকাসক্ত ছেলে রশিদ তার বাবা ফজলুর রহমানের কাছে টাকা চায়। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে ছেলে রশিদ তাকে ছুরিকাঘাত করে। এরপর তাকে মোহনপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। গভীর রাতে রশিদ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। ফজলুর রহমানের মরদেহ ময়নাতদন্তের পর নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ছেলে রশিদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
৮ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
২১ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১ দিন আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১ দিন আগে