বায়তুল মোকাররমে পুলিশের বাড়তি সতর্কতা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১৬: ৪০

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফা’ কর্মসূচি ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে আছে পুলিশ।

শুক্রবার (৭ মার্চ) সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কড়া অবস্থানে থাকতে দেখা গেছে।

হিযবুত তাহরীরের পূর্বঘোষিত কর্মসূচি থাকায় পল্টন মোড় থেকে বায়তুল মোকাররমের চতুর্দিকের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ অবস্থান নিয়েছে। এ সময় কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে সেনাবাহিনীকে অবস্থান করতে দেখা গেছে। যেসব মুসল্লি ব্যাগ নিয়ে মসজিদের ভেতরে ঢুকেছেন, তাদের ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে।

মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত জুমার দিনে ১১টার পর থেকেই অনেকে বায়তুল মোকাররমে আসতে থাকেন। আজও নামাজ শুরুর আগেই অনেকে এসেছেন জাতীয় মসজিদে। প্রতি শুক্রবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে বায়তুল মোকাররমে। কিন্তু হিযবুত তাহরীরের কর্মসূচির কারণে অন্যান্য জুমাবারের তুলনায় আজ নিরাপত্তা ব্যবস্থা অনেকটা জোরদার করা হয়েছে।

দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসা সংগঠন হিযবুত তাহরীর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে অনেকটা প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে। নানা দাবিতে মিছিলের পাশাপাশি ঢাকায় গোলটেবিল বৈঠকও করেছে সংগঠনটি। চট্টগ্রামেও পালন করেছে নানা কর্মসূচি।

এর মধ্যে বৃহস্পতিবার রাতে উত্তরায় অভিযান চালিয়ে হিযবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসি ইউনিট। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নিষিদ্ধঘোষিত সংগঠন হিসেবে তাদের যেকোনো ধরনের তৎপরতা বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ।

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোনো ঝুঁকি বা অনভিপ্রেত ঘটনার সম্ভাবনা নেই। স্বাভাবিকভাবেই প্রতি শুক্রবারই এমন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিশেষ করে ভেতরে যারা প্রবেশ করেন তাদের মধ্যে সন্দেহভাজন এবং ব্যাগ নিয়ে যারা প্রবেশ করছেন তাদের তল্লাশি করা হচ্ছে। এটি সাধারণ মুসল্লিদের নিরাপত্তার স্বার্থেই করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

দৌলতপুরে ফুঁসছে পদ্মা, ৫০ হাজার মানুষ পানিবন্দি

পদ্মা নদীর পানি বাড়তে থাকায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। লোকালয়ে পানি ঢুকে পড়ায় দুই ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য

৬ ঘণ্টা আগে

অনলাইন প্রতারক চক্রের সদস্য সন্দেহে আটক ৭০ বিদেশি নাগরিক

চট্টগ্রাম নগরীর খুলশীর একটি ভবন থেকে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের কাছে পাওয়া গেছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস। পুলিশ বলছে, এসব বিদেশি নাগরিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন।

১০ ঘণ্টা আগে

৩০ মিনিটে নিয়ন্ত্রণে মহাখালীর ভবনের আগুন

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো ভবনের পাশে এ আগুন লাগে। বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

১ দিন আগে

মহাখালীতে এসকেএস শপিং মলের পেছনের ভবনে আগুন

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, আজ বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

১ দিন আগে
Advertisement