প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় সাগর প্রামানিক (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার গভীর রাতে নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ী এলাকা থেকে র্যাব-৫–এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব।
গ্রেপ্তার সাগর আত্রাই উপজেলার গোয়ালবাড়ী এলাকারই বাসিন্দা। ঘটনার পর তিনি আত্মগোপনে ছিলেন বলে র্যাব জানিয়েছে।
র্যাবের প্রাথমিক তথ্যে জানা যায়, গত ৪ এপ্রিল বাগমারা উপজেলার রনশিবাড়ি গ্রামে টাকা ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি আবদুর রাজ্জাককে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই রাজ্জাকের মৃত্যু হয়। ঘটনাটি জানাজানি হলে বাজারের লোকজন আমিনুলকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে তাকে হেফাজতে নিলেও পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। এ সময় ১০০০/১২০০ বিক্ষুব্ধ মানুষ পুলিশের ওপর হামলা চালিয়ে আমিনুলকে ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে গিয়ে বাগমারা থানার সাতজন পুলিশ সদস্য আহত হন।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ঘটনার পর বাগমারা থানার পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলার তদন্তে নেমে র্যাব এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে। গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে অন্যতম আসামি সাগর প্রামানিককে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
অভিযুক্ত সাগরকে আইনি প্রক্রিয়া শেষে বাগমারা থানায় হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছে র্যাব।

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।
৬ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৬ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
২১ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে