রাজশাহীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের দুই দিনব্যাপী সাংস্কৃতিক মেলা

রাজশাহী ব্যুরো
ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের দুই দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেলা শুরু হয়েছে।

শুক্রবার সকালে ৫০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের অংশগ্রহণে গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নের কাদমা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই উৎসব শুরু হয়।

উৎসবের উদ্বোধনী পর্বে সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব ভলেন্টারি অর্গানাইজেশনের (সিসিবিভিও) সভাপতি অধ্যাপক মো. আব্দুস সালাম, সহ-সভাপতি আরিফা বেগম, সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা মো. সারওয়ার-ই-কামাল স্বপন, রাজশাহী রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কাসহ গোদাগাড়ীর জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রক্ষাগোলা সমন্বয়ক কমিটির আয়োজনে সিসিবিভি রাজশাহী এই কর্মসূচির সমন্বয় করছে।

অনুষ্ঠানের প্রথম দিন শুক্রবার সাংস্কৃতিক প্রতিযোগিতার বিষয় ছিল বড় দলের বিয়ের গীত, নৃত্য এবং ছোট দলের নৃত্য প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৫০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের সাংস্কৃতিক দলের ১১০০ নারী, পুরুষ ও শিশু দল।

এ ছাড়া সাংস্কৃতিক মেলায় ২০টি সুসজ্জিত স্টলে বিভিন্ন জনজাতি ভিত্তিক গৃহস্থালি ও ব্যবহার্য জিনিসপত্র, কৃষি ও শিকার যন্ত্রপাতি, গয়না ও পোশাক, ওষুধি দ্রব্য ও খাবার ইত্যাদি উপস্থাপন করা হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেলার দ্বিতীয় দিন আগামীকাল শনিবার জনজাতিভিত্তিক কারাম গীত ও নৃত্য, দাশাই, আমলোবান ও ঝুমুর প্রতিযোগিতায় ৫০টি রক্ষাগোলা সাংস্কৃতিক দল অংশগ্রহণ করবেন।

শুক্রবার উৎসবের উদ্বোধনী পর্বে সিসিবিভিও’র নির্বাহী প্রধান অধ্যাপক আব্দুস সালাম বলেন, রক্ষাগোলা খাদ্য নিরাপত্তার পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের অধিকারগুলো অর্জন এবং নিজস্ব সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে পর্যায়ক্রমিক কাজ করে যাচ্ছে। ফলে জনজাতিসমূহের অর্থ-সামাজিক-রাজনৈতিক ক্ষমতায়ন ও সমাজিক-সম্প্রীতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা আশাবাদী সংগঠনগুলো আগামীতে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে। তিনি তাদের আরো সংগঠিত হয়ে শক্তিশালী হওয়ার জন্য আহ্বান জানান।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৮ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

২১ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে