উত্তরাঞ্চলের চার জেলায় গ্যাস সরবরাহ বন্ধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

গ্যাস ট্রান্সমিশনের পাইপ লাইন প্রতিস্থাপনের কারণে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের চার জেলায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। শুক্রবার গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান টেকনিক কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের সুপারভাইজার জহুরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৮টা থেকে রাজশাহী, পাবনা ও বগুড়ায় সম্পূর্ণ এবং সিরাজগঞ্জে আংশিক গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

জহুরুল ইসলাম বলেন, ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ চলার কারণে হাটিকুমরুল এলাকার দুটি স্থানে ১.৩২ কিলোমিটার এই গ্যাসের পাইপ লাইন প্রতিস্থাপনের কাজ করছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। যার কারণে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটের আওতাধীন চার জেলার গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গ্যাসচালিত বিভিন্ন শিল্পকারখানা, সিএনজি স্টেশনেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গত ১০ ফেব্রুয়ারি থেকে ৩০ ইঞ্চি ডায়া পাইপ লাইন প্রতিস্থাপন কাজ শুরু হয়। প্রতিস্থাপন কাজ অনেকটা শেষ হয়েছে। এখন পরীক্ষা করে দেখা হবে বলেও জানান তিনি।

জিটিসিএল সূত্র জানায়, হাটিকুমরুল এলাকায় গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপনের কারণে মোট ১ লাখ ২৬ হাজার ১২৯ টি গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। এর মধ্যে আবাসিক ১ লাখ ২৫ হাজার ৬৫৪ টি, বড় শিল্প ৭৫, সিএনজি ২৯ ক্যাপটিক পাওয়ার ৪৯ ও ৬টি বিদ্যুতকেন্দ্র রয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। রোববার সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানা যায়।

তবে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির লিমিটেডের আওতাধীন কাজের অগ্রগতি ভালো হওয়ায় নির্ধারিত সময়ের আগেই গ্যাস সরবরাহ চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন জিটিসিএলের ম্যানেজার (প্রকৌশল) আইনুল কবির।

টানা কয়েক দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৮ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

২১ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে