নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্কে ধান ব্যবসায়ী-সরবরাহকারী মতবিনিময় সভা

রাজশাহী ব্যুরো
ছবি: সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলার দাওকান্দিতে অবস্থিত নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্কে ধান ব্যবসায়ী ও সরবরাহকারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন নাবিল গ্রুপের চেয়ারম্যান মো. জাহান বক্স মন্ডল, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কৃষিবিদ আমিনুল ইসলাম, নাবিল ফিড মিল লিমিটেডের চেয়ারম্যান ইসরাত জাহান ও ডিরেক্টর সাপ্লাই চেন কাজী শিব্বির আহমেদ প্রমুখ।

নাবিল নাবা ফুডস লি. এর জেনারেল ম্যানেজার মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং এজিএম- অপারেশন (রাইস বিজনেস) শহিদুল ইসলামের সঞ্চালনায় পরিচালিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এজিএম-(এইচ আর এডমিন) মো. আইনাল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ উত্তরাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৮ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

২১ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে