ডেস্ক, রাজনীতি ডটকম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চুরির অভিযোগ তুলে এক যুবককে গাছে বেঁধে মারধরের পর তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত কয়েকজন ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের গামরুলী পুরানবাড়ি গ্রামের দক্ষিণপাড়ায় ঘটনাটি ঘটে। নিহত ইমন মিয়া (২৫) ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পরিবারের অভিযোগ, স্থানীয় কয়েকজন ইমনকে ধরে এনে প্রকাশ্যে নির্যাতন করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি মারা যান।
পুলিশ জানায়, শুক্রবার রাতে এক পল্লিচিকিৎসকের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এরপর ইমনকে সন্দেহ করা হয়। শনিবার সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি রেলস্টেশন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
স্থানীয়দের ভাষ্য, প্রথমে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁকে গ্রামে নিয়ে আসা হয়। দক্ষিণপাড়া বায়তুল আমান জামে মসজিদের সামনের মাঠে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।
ইমনের বাবা নুরুল ইসলাম বলেন, ছেলেকে পিটিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। দাফনের পর মামলা করবেন।
ইমনের সৎ মা পারভীন আক্তার বলেন, চুরি করলেও কাউকে এভাবে মারার অধিকার কারও নেই।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়। কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। অভিযুক্ত কয়েকজন ঘটনার পর থেকে পলাতক।

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।
৬ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৬ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
১ দিন আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে