প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্লিপার বাস চলাচলের বৈধতা ও এ খাতের জন্য পৃথক নীতিমালার দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতাকর্মীরা।
রোববার (২৩ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটের দিকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তরের সামনে সড়কে অবস্থান নেন তারা। এতে বনানী থেকে মহাখালীগামী যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অবরোধের আগে নিজেদের দাবিগুলো তুলে ধরেন মালিক সমিতির নেতারা। তাঁদের দাবি, আদালতে চলমান মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্লিপার বাসের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা বা বলপ্রয়োগ করা যাবে না। পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান রক্ষা, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে নীতিমালা তৈরি, ফিটনেস ও রুট পারমিটের জটিলতা নিরসন এবং অযৌক্তিক জরিমানা, তল্লাশি ও গাড়ি আটক বন্ধের দাবি জানিয়েছেন তারা।
মালিক সমিতির নেতারা জানান, স্লিপার বাস খাতে কয়েক শ কোটি টাকা বিনিয়োগ রয়েছে। এই পরিবহনব্যবস্থার সঙ্গে চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজার হাজার মানুষের কর্মসংস্থান জড়িত। কোনো বিকল্প ব্যবস্থা না করে বাস চলাচল বন্ধ করে দিলে মালিকদের পাশাপাশি শ্রমিকরাও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন।
তাদের ভাষ্য, স্লিপার বাস চলাচল নিয়ে হাইকোর্টে রিট পিটিশন নম্বর ১২৯০/২০২৫ বিচারাধীন। তাই মামলার নিষ্পত্তির আগে অভিযান বা নিষেধাজ্ঞার মাধ্যমে এই পরিবহনব্যবস্থা বন্ধ না করার অনুরোধ জানিয়েছেন তারা।
মালিক সমিতি বলছে, স্লিপার বাসকে নিষিদ্ধ না করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এর কারিগরি ও নিরাপত্তা কাঠামো নির্ধারণ করা প্রয়োজন। এ জন্য বিআরটিএর সঙ্গে আলোচনা করে একটি নির্দিষ্ট নিয়ন্ত্রক কাঠামো তৈরির প্রস্তাবও দিয়েছে সংগঠনটি।
তারা আরও জানান, সরকারি আইন ও বিধিবিধান মেনে চলতে তাঁরা প্রস্তুত। তবে আধুনিক এই পরিবহনসেবা বন্ধ না করে মালিক, শ্রমিক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে কার্যকর নীতিমালা করার দাবি তাঁদের।
এদিকে দাবিগুলো নিয়ে স্মারকলিপি দিতে বিআরটিএ কার্যালয়ে যান বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির সভাপতি আফতাব উদ্দিন মাসুদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুসহ কয়েকজন নেতা।
ডিএমপির ট্রাফিক মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার ইশরাকুল কবীর বলেন, স্লিপার কোচের মালিক ও কর্মীরা বাস চলাচলের অনুমোদনের দাবিতে বনানী সেতু ভবনের সামনের সড়কে অবস্থান নিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন এবং বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১৯ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
২০ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১ দিন আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১ দিন আগে