স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা, আটক ২

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃত দুজনের নাম— রিয়াজ ও আল আমিন।

মঙ্গলবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম। মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

শেখ জাহিদুল ইসলাম তিনি বলেন, বিল্লাল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে রিয়াজ ও আল আমিনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটসংলগ্ন একটি গলিতে ছুরিকাঘাতে নিহত হন বিল্লাল হোসেন তালুকদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় পূর্বের একটি মারামারির ঘটনার জের ধরে আয়োজিত সালিশি বৈঠকে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উপস্থিত কয়েকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে বিল্লাল হোসেনের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৭ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৮ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৮ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement