প্রতিবেদক, রাজনীতি ডটকম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয় মনেক ডাকাতের ছেলে শিপন ও এক হোটেল কর্মচারীসহ মোট ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে এই ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মনেক মিয়ার ছেলে শিপন, আলমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন, চরলাপাং গ্রামের রশিদ মিয়ার ছেলে নুর আলম ও থোল্লাকান্দি গ্রামের এমরান মাস্টার (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নুরজাহানপুর গ্রামের মনেক ডাকাতের ছেলে শিপনের সঙ্গে বিভিন্ন বিষয়ে আধিপত্য বিস্তার নিয়ে থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনীর সঙ্গে পূর্ব শত্রুতা চলে আসছিল। এরই জের ধরে রাতে শিপন বড়িকান্দি গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে খাওয়া-দাওয়া করতে গেলে রিফাত গুলি চালায়।
এ সময় শিপন ও হোটেলের এক কর্মচারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়। শিপন গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে মনেক ডাকাতের লোকজন থোল্লাকান্দি গ্রামে হামলা চালায়।
এতে এমরান মাস্টার গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এসময় কায়েকটি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিপন বাহিনী ও রিফাত বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরেই পূর্ব শত্রুতা চলে আসছে। ধারণা করা হচ্ছে, ডাকাতির ভাগাভাগি নিয়ে এই ঘটনাটি ঘটেছে। ঘটনাটির তদন্ত চলছে।

শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়পুর বিওপির দায়িত্বাধীন ১৫২/১-এস সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
১ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করি, ফ্যাসিস্টের দোসর চুপ্পু পদত্যাগ করলেই হবে না; পদত্যাগের পর তাকে গ্রেপ্তার করতে হবে। গণহত্যায় তার সমর্থন রয়েছে। তাকে অবিলম্বে অপসারণের পর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। একজন যোগ্য ও নিরপেক্ষ অভিভাবকসুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।’
২ দিন আগে
মন্ত্রী জানান, পরীক্ষার্থীরা এখন থেকে পূর্বঘোষিত নিয়মিত রুটিন অনুযায়ী বাকি পরীক্ষাগুলোতে অংশ নেবেন। তবে যেসব পরীক্ষা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছিল, সেগুলো পরে নতুন সময়সূচি প্রকাশ করে আবার নেওয়া হবে।
২ দিন আগে
গ্রেপ্তার আফতাব মজুমদার জয় চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি খুলশী থানার ওয়ারল্যাস মুরগী ফার্ম এলাকার বাসিন্দা।
২ দিন আগে