মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

মেহেরপুর প্রতিনিধি
বাংলাদেশ-ভারত সীমান্ত। প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে পাঁচজনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার ধলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত পিলার ১৩৫/৪-এস থেকে প্রায় ১৫০ গজ ভারতের ভেতরে ধলা মাঠ এলাকায় বিএসএফের ১১ ব্যাটালিয়নের বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা চার পুরুষ ও এক নারীকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি বলেন, বিজিবি বিষয়টি জানতে পেরে কঠোর অবস্থান নেয়। পরে প্রতিরোধের মুখে ওই পাঁচজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হয়।

ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার বলেন, সীমান্তে টহল আরও জোরদার করা হয়েছে। কোনোভাবেই অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এ বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয় বাসিন্দারাও সীমান্ত দিয়ে অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হলে বিজিবির সঙ্গে থেকে তা প্রতিহত করার কথা জানিয়েছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন, সস্ত্রীক আইসিইউতে

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভোর ৪টা ৫৬ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয় ৫টা ২০ মিনিটে।

১৯ ঘণ্টা আগে

চট্টগ্রামে বাইকার দলের কাছে মিলল ১ লাখ ইয়াবা, আটক ৬

র‌্যাব জানিয়েছে, আটক ব্যক্তিরা একটি বাইকার দলের সদস্য। তারা কক্সবাজারের রামু থেকে মোটরসাইকেলে করে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসছিলেন। বাইক চালানোর আড়ালে দীর্ঘদিন ধরে তারা নিয়মিত ইয়াবা পাচার করে আসছিলেন।

১ দিন আগে

সাবেক এমপি ও ডাকসু ভিপি আখতারুজ্জামান গ্রেপ্তার

সত্তর ও আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) দুই মেয়াদে সাধারণ সম্পাদক ও এক মেয়াদে সহসভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন আখতারুজ্জামান। সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের পতনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্বস্থানীয় ছিলেন তিনি।

১ দিন আগে

প্রতিমন্ত্রী শাহে আলমকেই ঠিকাদার বললেন ভূমিমন্ত্রী মিনু?

প্রশ্ন উঠেছে— কার উদ্দেশে ‘ঠিকাদার’ শব্দটি ব্যবহার করেছেন ভূমিমন্ত্রী। নেতাকর্মীরা অবশ্য বলছেন, এ প্রশ্নের উত্তর কঠিন কিছু নয়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে লক্ষ্য করেই ‘ঠিকাদার’ শব্দটি ব্যবহার করেছেন ভূমিমন্ত্রী। কারণ প্রতিমন্ত্রীই নেসকোর কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের কথা বল

২ দিন আগে