সিলেট প্রতিনিধি

সিলেটের ওসমানীনগরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে দুর্ঘটনাস্থলেই প্রথম বাসের চালক ও সহকারী নিহত হয়েছেন।
রোববার (৩১ মে) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারের পূর্ব দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দাঁড়িয়ে থাকা বাস ‘যাতায়াত’ পরিবহনের বাসচালক সোহেল (৩০) ও তার সহকারী ইমন (২০)। চালক সোহেল নরসিংদী জেলার সদর উপজেলার শাহী প্রতাপ গ্রামের তাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, যাত্রীবাহী ‘যাতায়াত’ পরিবহনের একটি বাস সড়কের পাশে সিলেটের দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিকে যাওয়ার পথে ‘সেন্টমার্টিন সৌহার্দ্য’ পরিবহনের দ্রুতগামী একটি বাস পেছন থেকে এসে প্রথম বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুর্ঘটনাস্থলেই যাতায়াত পরিবহনের চালক সোহেল ও সহকারী ইমনের মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে ও স্থানীয় থানা পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে । দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পুলিশ পরে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক করেছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ সেখানে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজ রোববার সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ টোরাগড় মনির ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের ভূঁইয়া বাড়ির সাহেব আলী ভূঁইয়ার ছেলে।
৭ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের সমান্তরাল শাসনব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে এবং জঙ্গল সলিমপুরকে মূল ধারার সঙ্গে যুক্ত করতে আধুনিক রোড নেটওয়ার্কসহ ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন ও স্থানীয় প্রকৃত বাসিন্দাদের টেকসই পুনর্বাসনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
৯ ঘণ্টা আগে
এই স্বীকৃতিকে ঘিরে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখেছিলেন স্থানীয় কারিগর ও ব্যবসায়ীরা। তবে এক বছর পেরিয়ে গেলেও শিল্পটির উন্নয়ন ও বাজার সম্প্রসারণে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় হতাশ সংশ্লিষ্টরা।
৯ ঘণ্টা আগে
নিহত কামালের ছেলে তারেক (২৫) ও ভাতিজা ফরহাদ (২৪) দুজনের বিরুদ্ধেই ইয়াবা সেবন ও তা বিক্রির অভিযোগ রয়েছে। গতকাল রাত আনুমানিক ৯টায় রামবল্লভপুর এলাকার মিনু হাজী বাড়ি ও লেসি সরদার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় তাদের ইয়াবা বিক্রি ও সেবনকে কেন্দ্র করে উভয় বাড়ির কিশোরদের মধ্যে তর্কাতর্কি ও মারামারি হয়।
১২ ঘণ্টা আগে