মানুষ শরিয়া চায়: ফয়জুল করীম

বরিশাল প্রতিনিধি
বৃহস্পতিবার বরিশাল প্রেসক্লাবের সামনে থেকে নির্বাচনি প্রচার শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি: সংগৃহীত

দেশের মানুষ ইসলামি আইন চায়, শরিয়াভিত্তিক দেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল-৫ আসনের প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বরিশাল প্রেসক্লাবের সামনে থেকে নির্বাচনি প্রচার শুরুর আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শরিয়াভিত্তিক দেশ গড়তে তিনি হাতপাখা প্রতীকে ভোট চেয়ে বলেছেন, ‘কোরআন-সুন্নাহর ভিত্তিতে যদি দেশ গড়তে পারি; তাহলে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।’

ফয়জুল করীম বলেন, ‘গত ৫৪ বছরে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হতে ব্যর্থ হয়েছে। যদি হাতপাখা বিজয়ী হয়, আমরা বিশ্বাস করি— সব ধর্মসহ সর্বস্তরের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, দেশে সাম্যতার সৃষ্টি হবে, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ হবে।’

এ ছাড়া সরকার গঠন করতে পারলে কুরআন ও সুন্নাহর ভিত্তিতে আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘গত ৫৪ বছর বিভিন্ন দলকে নির্বাচিত করা হয়েছে, সবাই দেখেছেন দেশের অবস্থা। আমরা অন্যায়-অবিচার ও দুর্নীতির মূলোৎপাটন করব।

দুর্নীতির কারণে দেশের উন্নতি হচ্ছে না মন্তব্য করেন ফয়জুল করীম। একবারের জন্য হলেও ইসলামী আন্দোলনকে সরকারের গঠনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘দেশটাকে বির্নিমাণে সহযোগিতা করুন, ইসলামি হুকুমত কায়েম করার জন্য সহায়তা করুন।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৫ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

২০ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে

মেয়ের সহপাঠীকে ধর্ষণের পর হত্যা, মরদেহ ঘরের মেঝেতে মাটিচাপা

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।

১ দিন আগে
Advertisement