চাঁদা দাবি করায় থানচি সড়কে গণপরিবহন চলাচল বন্ধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

পাহাড়ী সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক চাঁদা দাবি করায় বান্দরবান-থানচি সড়কে গণ পরিবহন চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তার কারণে পরিবহণ শ্রমিকরা বুধবার সকাল থেকে এই সড়কে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীসহ পর্যটকরা।

পরিবহন শ্রমিকরা জানায়, গেল কিছুদিন আগে পাহাড়ী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী থানচি সড়কের বাস মালিকদের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরে বাস মালিকরা তাদের কাছ থেকে কিছুদিন সময় নেয়। কিন্তু দাবি করা চাঁদার টাকা না দেয়ায় বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা। তাই নিরাপত্তা কারণে এই সড়কে গণপরিবহন চলাচল বন্ধ কর দেয় পরিবহন শ্রমিকরা।

এ বিষয় বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: আলম বলেন, নিরাপত্তার কারণে পরিবহন শ্রমিকরা বুধবার সকাল থেকে থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে, তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী বাস চলাচল স্বাভাবিক করা হবে।

এদিকে বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউপিডিএফ গণতান্ত্রিক এর কার্যক্রম থাকলেও কারা চাঁদা দাবি করেছে এই বিষয়ে পরিবহন শ্রমিকরা নাম প্রকাশ করেনি।

এই ব্যাপারে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন বলেন, সন্ত্রাসী গোষ্ঠী চাঁদা দাবি করায় পরিবহণ শ্রমিকরা থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৮ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

২১ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে