রাজশাহী ব্যুরো

রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে সব কেন্দ্রে সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের দিয়ে শুরু হওয়া পরীক্ষায় এই শিক্ষাবোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ১ হাজার ১৮১ শিক্ষার্থী।
এ তথ্য জানিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২৬৬টি কেন্দ্রে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথমদিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট ১ লাখ ৮১ হাজার ৬৩৯জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষায় বসেছে ১ লাখ ৮০ হাজার ৪৫৮ জন। ফলে এইদিন পরীক্ষায় অংশ নেননি ১ হাজার ১৮১ জন। অনুপস্থিতির হার ০ দশমিক ৬৫ শতাংশ। সব চেয়ে বেশিসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন রাজশাহীর ৫২ কেন্দ্রে ২১৪ জন। এ ছাড়া সিরাজগঞ্জের ৪৫ কেন্দ্রে ২৮৪, নওগাঁর ৩৯ কেন্দ্রে ১৯৩, পাবনার ৩১ কেন্দ্রে ২১৭, বগুড়ার ৪১ কেন্দ্রে ১৫৭, নাটোরের ২৭ কেন্দ্রে ১০৮, চাঁপাইনবাবগঞ্জের ১৫ কেন্দ্রে ৯২ এবং জয়পুরহাটের ১৭ কেন্দ্রে ৪৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, রাজশাহী বোর্ডের অধীনে বিভাগের আট জেলায় এ বছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৮১০। এর মধ্যে ছাত্র ৮৯ হাজার ২২৬ এবং ছাত্রী ৮৮ হাজার ৫৮৪ জন। এবার বিজ্ঞান শাখায় ৯১ হাজার ১৭ জন, মানবিকে ৮৩ হাজার ৩৭৫ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৫ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
৮ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
২১ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১ দিন আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১ দিন আগে