‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৪ হাজার লিটার জ্বালানি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৯: ০৮

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় তেল মজুত করে বিক্রি বন্ধ রাখার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নে অবস্থিত ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন–এ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকের মুন্সি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনটিতে ‘পাম্পে তেল নেই’ উল্লেখ করে স্টিকার ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছিল। তবে অভিযানের সময় সেখানে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত থাকার প্রমাণ পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকের মুন্সি জানান, অভিযানে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল, ৫৭৭ লিটার ডিজেল এবং ১৪৬ লিটার অকটেন মজুত পাওয়া যায়। এসব জ্বালানি থাকা সত্ত্বেও বিক্রি না করায় ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রমের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, এ ধরনের অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিব আলী (২০) নামে বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছেন। নিহত মুজিবের লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে নিয়ে গেছে বিএসএফ। আইনি প্রক্রিয়া সম্পন্নের পর তারা লাশ হস্তান্তর করা হবে জানা গেছে।

১ দিন আগে

মোংলায় কোস্ট গার্ড স্টেশনে ‘দুর্বৃত্তদের’ হামলা-ভাঙচুর, কয়েক সদস্য আহত

এ সময় স্টেশনে দায়িত্ব পালনরত কয়েকজন কোস্ট গার্ড সদস্য আহত হন। স্থানীয় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনাকে ‘দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর’ হিসেবে দাবি করেছে কোস্ট গার্ড।

২ দিন আগে

খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা ‘ঢাকাইয়া রফিক’ নিহত

খুলনায় এক দুর্বৃত্তের গুলিতে রফিকুল ইসলাম (৩৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছে। তিনি বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক ছিলেন। তিনি ‘ঢাকাইয়া রফিক’ নামেও পরিচিত।

২ দিন আগে

শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ, নেওয়া হয়েছে ঢামেক হাসপাতালে

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় পলাশকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।’ পলাশ একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বলেও জানান তিনি।

২ দিন আগে