প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া গ্রামের বাসিন্দা লেঠাইয়া চাকমা (৪১), অং ক্য মং (৫০) ও চিং ক্য অং (৪০)।
স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের পর তিনজন আহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে দুপুর আড়াইটার দিকে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে।
কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, নিহতরা পাহাড়ে খেতে কাজ করছিলেন। এ সময় স্থলমাইন বিস্ফোরণে চাকমা সম্প্রদায়ের ওই তিনজন নিহত হন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মিয়ানমারের রাখাইন রাজ্যসংলগ্ন সীমান্ত এলাকায় প্রায়ই মাইন বিস্ফোরণের ঘটনা ঘটছে। ২০২৪ সালের ডিসেম্বর থেকে মিয়ানমারের সরকারি বাহিনীকে হটিয়ে আরাকান আর্মি রাখাইনের নিয়ন্ত্রণ নেওয়ার পর সীমান্ত পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয়দের ধারণা, সীমান্ত এলাকায় পুঁতে রাখা শক্তিশালী স্থলমাইনের বিস্ফোরণেই এ হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র আরও জানায়, নিহতরা ওই এলাকায় কলাবাগানে কাজ করতে গিয়েছিলেন।
তবে অপর একটি সূত্রের দাবি, তারা চোরাই পণ্য পাচারের সঙ্গে জড়িত ছিলেন এবং মাদক আনতে সীমান্ত পেরিয়ে মিয়ানমারের ভেতরে যাওয়ার সময় মাইনের বিস্ফোরণে নিহত হন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্গম সীমান্ত এলাকা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে ও মরদেহ উদ্ধার করতে সময় লাগছে। বর্তমানে বিজিবি সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চলছে।
রাজনীতি/একে

চট্টগ্রাম নগরীর খুলশীর একটি ভবন থেকে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের কাছে পাওয়া গেছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস। পুলিশ বলছে, এসব বিদেশি নাগরিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন।
৯ ঘণ্টা আগে
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো ভবনের পাশে এ আগুন লাগে। বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
১ দিন আগে
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, আজ বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
১ দিন আগে
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, সোমবার সন্ধ্যায় চুরির চেষ্টার অভিযোগে এক কিশোরীকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়েছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে ব্যবসায়ীরা কিশোরীকে নিজেদের জিম্মায় রাখেন। পরে রাতে আবার ফোন দেওয়া হলে পুলিশ ওই কিশোরীকে হেফাজতে নেয়। মঙ্গলব
২ দিন আগে