বড়লেখায় অন্যের ভোট দিতে গিয়ে তরুণ আটক

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ৩৭
জাল ভোট দেওয়ার চেষ্টায় আটক তরুণ ওমর ফারুক। ছবি: সংগৃহীত
জাল ভোট দেওয়ার চেষ্টায় আটক তরুণ ওমর ফারুক। ছবি: সংগৃহীত

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বড়লেখা উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টার সময় ওমর ফারুক (২৮) নামের এক তরুণকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা পৌরসভার ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ওমর ফারুক ওই কেন্দ্রে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে অন্য একজনের ভোট দেওয়ার চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্য ও পোলিং কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়লে তাকে আটক করা হয়।

ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জুবায়ের আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওমর ফারুককে প্রাথমিকভাবে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীমের কাছে হস্তান্তর করা হয়ে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পরে তাকে বড়লেখা থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement