জামিনে মুক্ত সেই বৈষম্যবিরোধী নেতা

হবিগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে রাতভর উত্তেজনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে জামিন পেয়েছেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হলে উত্তাল হয়ে ওঠে শহর।

রোববার (৪ জানুয়ারি) সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

জামিনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুল তালুকদার।

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকেই হবিগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার মুক্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন এবং রাতভর বিক্ষোভ কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তারা থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে রাতেই আদালত বসিয়ে জামিন শুনানির দাবি জানান।

তবে রাতে আদালত না বসায় রোববার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ পাহারায় মাহদী হাসানকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে সকাল ১০টার দিকে আদালত জামিন মঞ্জুর করলে আন্দোলনকারী নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

১১ ঘণ্টা আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

১ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

১ দিন আগে

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ প্রাণহানি: ৩ তদন্ত কমিটি, মামলা হয়নি ২৪ ঘণ্টাতেও

এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।

১ দিন আগে