সিলেটে জ্বালানি ধর্মঘট প্রত্যাহার, তবু স্বাভাবিক হয়নি সরবরাহ

সিলেট প্রতিনিধি
সিলেটের একটি পেট্রোল পাম্প। ছবি: সংগৃহীত

সিলেটে পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশন মালিকদের ডাকা ধর্মঘট কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করা হলেও জ্বালানি সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে নগরের অধিকাংশ পেট্রোল পাম্পে তেল ও গ্যাস বিক্রি বন্ধ ছিল। ফলে দূরপাল্লার যানবাহন চলাচল ব্যাহত হয় এবং বিপাকে পড়েন যাত্রীরা।

এর আগে, বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানাকে ‘অযৌক্তিক’ দাবি করে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় সিএনজি ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

পরে প্রশাসনের পক্ষ থেকে হয়রানি বন্ধের আশ্বাস পাওয়ার পর এ দিন দিবাগত রাত ৩টার দিকে সিলেট পেট্রোল পাম্প মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।

তবে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা এলেও বাস্তবে পাম্পগুলোতে জ্বালানি বিক্রি স্বাভাবিক হয়নি। অনেক যাত্রী জানান, আগাম কোনো ঘোষণা না থাকায় হঠাৎ করেই তারা বিপাকে পড়েছেন।

পাম্প মালিকদের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অতিরিক্ত জরিমানা, ট্যাগ অফিসার নিয়োগ, ঘনঘন তদারকি, পাম্পে পুলিশ মোতায়েনসহ নানা কারণে তারা হয়রানির শিকার হচ্ছেন।

বুধবার একাধিক পাম্পে জরিমানা করা হয় এবং এক মালিককে কয়েক ঘণ্টা পুলিশি হেফাজতে রাখার অভিযোগও ওঠে। সিএনজি ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের মুখে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন প্রয়োগের ক্ষেত্রে অযথা হয়রানি করা হবে না।

ধর্মঘট স্থগিতের ঘোষণা এলেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন ও পাম্প মালিকদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সিলেটে জ্বালানি সরবরাহ কবে পুরোপুরি স্বাভাবিক হবে, তা এই বৈঠকের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে