নাটোরে বাসের সঙ্গে গরুবাহী ভটভটির সংঘর্ষ, ৩ ব্যবসায়ী নিহত

নাটোর প্রতিনিধি
ছবি: সংগৃহীত

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় বাসের সঙ্গে গরুবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— আব্দুর রহমান, আক্কাছ আলী ও তার বড় ভাই জাহাঙ্গীর আলম। তাদের সবার বাড়ি বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল এলাকায়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে গরুবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আক্কাস আলী মারা যান।

পরে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়।

দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ ও উদ্ধারের পাশাপাশি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

স্রোতে ভেসে গেলেন কৃষক, ২ দিন পর মরদেহ মিলল ৩০ কিমি দূরে

শুক্রবার (৭ আগস্ট) সকালে গফরগাঁও ও হোসেনপুর উপজেলার সীমানায় ব্রহ্মপুত্র নদের মধ্যে বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিনের পাইপে আটকে থাকা অবস্থায় স্বজনরা মরদেহটির সন্ধান পান। নিহত সাইফুল ইসলাম ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর টানমলামারি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

২০ ঘণ্টা আগে

৩ জেলায় সড়কে ঝরল ১৭ প্রাণ, আহত অন্তত ৩০

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেট ও বগুড়ায় দু’টি বড় দুর্ঘটনার পাশাপাশি আগের রাতে ঝিনাইদহে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়।

১ দিন আগে

কাজের জন্য দাঁড়িয়েছিলেন রাস্তায়, বাসচাপায় গেল ৭ দিনমজুরের প্রাণ

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, বাসচাপায় দুর্ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরও একজনের।

১ দিন আগে

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার ধলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

১ দিন আগে