বাউল আবুল সরকারের মুক্তি দাবি, খুলনার সমাবেশে হামলা

খুলনা প্রতিনিধি
ছবি: সংগৃহীত

বাউল আবুল সরকারের মুক্তি এবং সারা দেশে মাজার ও দরগাহ ভাঙচুরের প্রতিবাদে খুলনায় গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে।

এই হামলায় বামপন্থী ছাত্রসংগঠনটির কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে নগরের শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা মডেল থানার ওসি কবির হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বামপন্থী কয়েকটি সংগঠন মানিকগঞ্জের বাউল আবুল সরকারের মুক্তিসহ বিভিন্ন স্থানে বাউল ও দেশীয় সংস্কৃতির ওপর হামলা এবং বাধা দেওয়ার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে। পূর্বঘোষণা অনুযায়ী গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা-কর্মীরা সেখানে ব্যানার নিয়ে কর্মসূচি শুরু করেন।

অন্যদিকে একই স্থানে একই সময় পাল্টা কর্মসূচি দিয়ে প্রচারণা করে ‘ছাত্র-জনতা’ নামের একটি বিক্ষুব্ধ অংশ। তাদের অভিযোগ, বাউল আবুল সরকার মহান আল্লাহর শানে কটূক্তি করেছেন। ঘোষণার পর থেকে শিববাড়ী মোড়ের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে লোকজন জড়ো হতে থাকে।

একপর্যায়ে তারা বাউল আবুল সরকারের পক্ষের লোকদের প্রতিহতের ঘোষণা দেয়। তারা তাদের ধাওয়া করে ব্যানার কেড়ে নিয়ে পুড়িয়ে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাত্র-জনতার পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, ‘বাউলদের পক্ষে কেউ এলে প্রতিহত করা হবে। নাস্তিকদের জায়গা খুলনায় হবে না’ বলে স্লোগান দেওয়া হয়।

কেএমপির সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, দুটি পক্ষ একই স্থানে কর্মসূচি ঘিরে উত্তেজনা থাকায় আগে থেকে পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

ব্যানার পোড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। আমরা সব পক্ষকে শান্ত থাকার কথা বলেছি।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় শোকের মাতম— বরের দাফন মোংলায়, কনের কয়রায়

নিহতদের মধ্যে বর, তার বাবা, ভাই-বোন, ভাবি ও ভাগ্নে-ভাগ্নিসহ একই পরিবারের ৯ জন রয়েছেন। আজ শুক্রবার (১৩ মার্চ) ভোরে তাদের মরদেহ বাগেরহাটের মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম শেলাবুনিয়া এলাকায় পৌঁছায়। অন্যদিকে কনে, তার বোন, দাদি ও নানির মরদেহ নেওয়া হয়েছে খুলনার কয়রা উপজেলায়। দুই এলাকায়ই শো

১৬ ঘণ্টা আগে

ইফতারে বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ১৯ জন ময়মনসিংহে ভর্তি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গ্লোবাল সুজ লিমিটেড নামের একটি জুতা কারখানায় ইফতারের সময় বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

১ দিন আগে

ফিরতি বর‍যাত্রাই শেষযাত্রা, বিএনপি নেতাসহ পরিবারের সবাই না ফেরার দেশে

ঈদের অপেক্ষা না করে রমজানেই ছেলেকে বিয়ে দিয়েছিলেন বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নতুন বউকে নিয়ে ফিরছিলেন বাড়ির পথে। বর-কনের মাইক্রোবাসে ছিলেন তিনিও। ছিলেন পরিবারের আরও চারজনসহ আরও পাঁচ স্বজন। কে জানত, ফিরতি বরযাত্রাই পরিণত হবে শোক

১ দিন আগে

রামপালের সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

প্রাথমিকভাবে এ দুর্ঘটনায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য জানিয়েছিলেন। পরে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাৎক্ষণিকভাবে আটজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও একজন।

১ দিন আগে