কলমাকান্দায় ‌‌‌‘মহিলা ভাইস চেয়ারম্যান’ প্রার্থী রুনার মতবিনিময়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

আসন্ন কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা করেছেন- মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও কলমাকান্দা২৪.কম-এর নির্বাহী সম্পাদক রুনা আক্তার।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কলমাকান্দা উপজেলা মোরস্থ ক্যাফে ইচ্ছেগুড়ির ছাদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় রুনা আক্তার বলেন, কলমাকান্দাকে একটি স্মার্ট উপজেলা বাস্তবায়নের ক্ষেত্রে তরুণরাই বিশেষ ভূমিকা রাখতে পারবে। তাই আপনারা আমার পাশে থাকলে সফলতার সঙ্গে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে।

কলমাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আমির হামজা বাবুর সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- কলমাকান্দা২৪.কম সম্পাদক এসএম শামীম।

সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা আনোয়ারুল ইসলাম আয়ন, শিক্ষক সুজন সরকার রাজু, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রিয়াদ, উপজেলা ছাত্রলীগরে যুগ্ম আহ্বায়ক আওয়াল মিয়া, জেলা ছাত্রলীগের সদস্য সাগর আহমেদ প্লাবন, কলমাকান্দা সদর ইউনিয়ন ছাত্রলীগরে যুগ্ম আহ্বায়ক রঞ্জন বিশ্বস প্রমুখ।

এ সময় বক্তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ‌মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুনা আক্তারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি কলমাকান্দায় তরুণ নেতৃত্বকে নির্বাচিত করার বিষয়ে সকলকে এ হয়ে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৮ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

২১ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে