আফ্রিদির বোলিং তোপে সমতায় সিরিজ শেষ পাকিস্তানের

ডেস্ক, রাজনীতি ডটকম

১৭৯ রানের লক্ষ্য তাড়ায় প্রথম আট ওভারে স্রেফ একটি উইকেট হারিয়ে নিউ জিল্যান্ড তুলে ফেলে ৮১ রান। ঝড়ো ফিফটি করে ক্রিজে তখন টিম সাইফার্ট। কিন্তু শক্ত অবস্থানে থেকেও ব্যাটিং ধসে পথ হারিয়ে ফেলল কিউইরা। শাহিন শাহ আফ্রিদির দারুণ বোলিংয়ে জিতে সমতায় সিরিজ শেষ করল পাকিস্তান।

১৭৯ রানের লক্ষ্য তাড়ায় প্রথম আট ওভারে স্রেফ একটি উইকেট হারিয়ে নিউ জিল্যান্ড তুলে ফেলে ৮১ রান। ঝড়ো ফিফটি করে ক্রিজে তখন টিম সাইফার্ট। কিন্তু শক্ত অবস্থানে থেকেও ব্যাটিং ধসে পথ হারিয়ে ফেলল কিউইরা। শাহিন শাহ আফ্রিদির দারুণ বোলিংয়ে জিতে সমতায় সিরিজ শেষ করল পাকিস্তান।১৭৯ রানের লক্ষ্য তাড়ায় প্রথম আট ওভারে স্রেফ একটি উইকেট হারিয়ে নিউ জিল্যান্ড তুলে ফেলে ৮১ রান। ঝড়ো ফিফটি করে ক্রিজে তখন টিম সাইফার্ট। কিন্তু শক্ত অবস্থানে থেকেও ব্যাটিং ধসে পথ হারিয়ে ফেলল কিউইরা। শাহিন শাহ আফ্রিদির দারুণ বোলিংয়ে জিতে সমতায় সিরিজ শেষ করল পাকিস্তান।

লাহোরে শনিবার পঞ্চম টি-টোয়েন্টিতে পাকিস্তানের জয় ৯ রানে। ১৭৮ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১৬৯ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা।

পাঁচ ম্যাচের সিরিজ শেষ হলো ২-২ সমতায়। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয়টি জিতেছিল পাকিস্তান। পরের দুটি জিতে এগিয়ে গিয়েছিল দ্বিতীয় সারির দল নিয়ে সফরে আসা নিউ জিল্যান্ড।

পাকিস্তানকে লড়াইয়ের পুঁজি এনে দিতে অগ্রণী ভূমিকা রাখেন অধিনায়ক বাবর আজম। ৪৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৯ রানের ইনিংস খেলেন তিনি।

বল হাতে নায়ক আফ্রিদি। এক ম্যাচের বিশ্রাম কাটিয়ে ফিরে ৪ ওভারে ৩০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা বাঁহাতি এই পেসার। ৪ ওভারে একটি মেইডেনে ২১ রানে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেন লেগ স্পিনার উসামা মির।

গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই সাইম আইয়ুবকে হারায় পাকিস্তান। আরেক ওপেনার বাবর দারুণ ব্যাটিংয়ে এগিয়ে নেন দলকে। দ্বিতীয় উইকেটে উসমান খানের সঙ্গে ৪৫ বলে ৭৩ রানের জুটি গড়েন তিনি।

২৪ বলে ৩১ রান করে বিদায় নেন উসমান। ৩৫ বলে ফিফটি করে এগিয়ে যান বাবর। সেঞ্চুরির পথে ছুটতে থাকা এই তারকাকে বোল্ড করে থামান বেন সিয়ার্স।

প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি ইফতিখার আহমেদ। আগের ম্যাচে সিরিজে প্রথম খেলতে নেমে ফিফটি করা ফখর জামান এবার ৩৩ বলে ৪৩ রানের ইনিংসের দলের স্কোর দেড়শ ছাড়িয়ে নিয়ে যান। ৫ বলে একটি করে চার ও ছক্কায় ১৫ রানে অপরাজিত থাকেন শাদাব খান।

নিউ জিল্যান্ডের হয়ে ৬ জন বোলিং করে ৫ জন নেন একটি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই ধাক্কা খায় নিউ জিল্যান্ড। দারুণ ডেলিভারিতে টম ব্লান্ডেলকে বোল্ড করে দেন আফ্রিদি। তবে আরেক ওপেনার সাইফার্ট তোলেন ঝড়। ফিফটি করেন তিনি মাত্র ২৯ বলে।

শেষ ১২ ওভারে ৯ উইকেট হাতে নিয়ে নিউ জিল্যান্ডের দরকার যখন ৯৮ রান, তখনই তাদের পথ হারানোর শুরু।

বিপজ্জনক হয়ে ওঠা সাইফার্টকে (৩৩ বলে ৫২) বোল্ড করে ৪৫ বলে ৭৬ রানের জুটি ভাঙেন উসামা। নিজের পরের ওভারে তিনি ধরেন আরেকটি বড় শিকার। রিভার্স সুইপ করার চেষ্টায় বোল্ড হন মার্ক চাপম্যান।

আরেক লেগ স্পিনার শাদাব পরের ওভারে ফিরিয়ে দেন মাইকেল ব্রেসওয়েলকে। ১৩ রানে বাবরের হাতে জীবন পেয়ে কিউই অধিনায়ক করেন ২৩ রান। কোল ম্যাককনকিকে টিকতে দেননি বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম।

১ উইকেটে ৮১ থেকে নিউ জিল্যান্ডের স্কোর তখন ৫ উইকেটে ১০৩।

জেমস নিশাম চেষ্টা করেন দলকে কক্ষপথে ফেরাতে। তবে বেশিক্ষণ টেকেননি তিনি। দ্বিতীয় স্পেলে ফিরে পরপর দুই বলে নিশাম ও জ্যাক ফউকসকে বিদায় করে দেন আফ্রিদি। কোটার শেষ ওভারে তিনি ধরেন চতুর্থ শিকার।

জশ ক্লার্কসনের ব্যাটে শেষ দিকে উত্তেজনা ছড়ায় ম্যাচে। একটা পর্যায়ে নিউ জিল্যান্ডের সামনে জয়ের সমীকরণ দাঁড়ায় ১০ বলে ১৫। এরপর আর কিছু করে দেখাতে পারেনি তারা।

শেষ ওভারে ১২ রানের প্রয়োজনে মোহাম্মদ আমিরের প্রথম তিনটি ডেলিভারির (যার একটি ওয়াইড) মধ্যে দুই রান আউটে সমাপ্তি ঘটে ম্যাচের। ২৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন ক্লার্কসন।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ১৭৮/৫ (সাইম ১, বাবর ৬৯, উসমান ৩১, ফাখার ৪৩, ইফতিখার ৬, শাদাব ১৫*, ইমাদ ৪*; ফউকস ৪-০-৩৫-১, ও’রোক ৪-০-২৫-১, সিয়ার্স ৪-০-৪৬-১, ব্রেসওয়েল ৩-০-২৮-০, সোধি ৪-০-৩০-১, নিশাম ১-০-১৩-১)

নিউ জিল্যান্ড: ১৯.২ ওভারে ১৬৯ (সাইফার্ট ৫২, ব্লান্ডেল ৪, ব্রেসওয়েল ২৩, চাপম্যান ১২, ম্যাককনকি ১, নিশাম ১৬, ক্লার্কসন ৩৮*, ফউকস ০, সোধি ৩, সিয়ার্স ৭, ও’রোক ০; আফ্রিদি ৪-০-৩০-৪, সাইম ২-০-২০-০, আমির ৩.২-০-৪১-০, আব্বাস ২-০-২৪-০, উসামা ৪-১-২১-২, ইফতিখার ১-০-১১-০, শাদাব ২-০-১৫-১, ইমাদ ১-০-৫-১)

ফল: পাকিস্তান ৯ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: শাহিন শাহ আফ্রিদি

ম্যান অব দা সিরিজ: শাহিন শাহ আফ্রিদি

সিরিজ: ৫ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৫ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১৮ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১৯ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

২১ ঘণ্টা আগে