ডেস্ক, রাজনীতি ডটকম

৩৪ বয়সী মার্কাস স্টয়নিসের ব্যাটে আগের মতো সেই ধার না থাকায় অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন। তাতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অজি স্কোয়াডে তার থাকা নিয়ে ছিল অনিশ্চয়তা। এই অলরাউন্ডার অবশ্য এখনো আশা দেখছেন।
আইপিএলে মঙ্গলবার রাতে অতিমানবীয় এক ইনিংস খেলে লখনৌ সুপার জায়ান্টসকে জয় এনে দিয়েছেন মার্কাস স্টয়নিস। লখনৌর সামনে ২১১ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছিল চেন্নাই সুপার কিংস। স্টয়নিস ৬৩ বলে ১২৪ রানের হার না মানা ইনিংস খেলে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন। একা হাতে ম্যাচ জেতানোর পর স্টয়নিসকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। এমন এক অলরাউন্ডারকে কিনা গত মাসে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে অস্ট্রেলিয়া!
আইপিএলে ম্যাচ জেতানো ইনিংস খেলার পর কথা প্রসঙ্গে স্টয়নিস জানালেন, তিনি যে বাদ পড়বেন সেটা আগে থেকেই জানা ছিল। স্টয়নিস বলেন, ‘কোচের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। আমি যে চুক্তিতে থাকব না, সেটি অনেক আগেই জানতাম।’
তবে এই বাদ পড়া নিয়ে ক্ষোভ নেই স্টয়নিসের। অসি অলরাউন্ডারের কথা, ‘তরুণরা আসছে এবং সুযোগ পাচ্ছে এটা দারুণ ব্যাপার। আমার জায়গাটা তারা নিতে পারলে আমি খুশি।’
তবে কি আর আশা দেখেন না? স্টয়নিস অবশ্য জুনে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপটা খেলতে চান। তিনি বলেন, ‘খেলার দিক থেকে ভাবলে, আমি খেলতে এবং অবদান রাখতে চাই।’
স্টয়নিসের বিশ্বাস, তার অভিজ্ঞতা এবং দক্ষতা অস্ট্রেলিয়ার জন্য মূল্যবান সম্পদ হতে পারে আসন্ন বিশ্বকাপে। এজন্য তিনি যোগাযোগ রাখছেন নির্বাচক জর্জ বেইলি ও প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সাথে।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
৫ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
১৮ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
২০ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
২১ ঘণ্টা আগে