রাজশাহীতে বাংলাদেশ-ভারত অনুর্ধ্ব-১৬ দলের টেস্ট ও ওডিআই

ট্রফি উন্মোচনকালে দুই অধিনায়কের মাথায় ভেঙে পড়ল ব্যাকড্রপ

রাজশাহী ব্যুরো
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৬: ৫০

রাজশাহীতে রবিবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত অনুর্ধ্ব-১৬ দলের মধ্যকার টেস্ট ও ওয়ানডে ম্যাচ। এ লক্ষ্যে ট্রফি উন্মোচনকালে দুই দলের অধিনায়কের মাথার উপর ভেঙে পড়েছে ব্যাগড্রফ।

শনিবার সকালে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে বিসিবি আয়োজিত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ ও ভারতের অনুর্ধ্ব-১৬ দলের মধ্যকার ক্রিকেট ম্যাচ উপলক্ষে শনিবার রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম মাঠে ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফলে সকালে দুই দলের অধিনায়ক ট্রফি উন্মোচন শেষে ফটো সেশন শুরু করলে তাদের মাথার উপর ভেঙে পড়ে ব্যাকড্রপ। তবে এতে তারা কেউ হতাহত হননি।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীতে বিসিবির ভেন্যু ম্যানেজার আরেফিন ইসলাম বলেন, আমি অসুস্থ। আমি সেখানে ছিলাম না। তবে ট্রফি উন্মোচন মঞ্চের ব্যাকড্রপটি হালকা বাতাসে পড়ে যায়। কিন্তু সেটি কোনো খেলোয়াড়ের মাথায় পড়েনি। এটাতো ধরে থাকার কথা। তারা ধরেনি কেন সেটি জানা নেই।

জানা যায়, বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ দলের সাথে ভারতের আসাম অনুর্ধ্ব-১৬ দলের দুইটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। রবিবার রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। দ্বিতীয় টেস্ট হবে ৩ মে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। ৮ মে প্রথম ওয়ানডে ম্যাচটিও হবে সেখানে। এরপর ১১ ও ১৩ মে দুইটি ওয়ানডে হবে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৫ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১৮ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১৯ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

২১ ঘণ্টা আগে