পাম্প থেকে পেট্রোল কিনে কালোবাজারে বিক্রি, আটক ২

ঠাকুরগাঁও প্রতিনিধি
কালোবাজারে তেল বিক্রি করায় আটক দুই ব্যক্তি। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল কিনে দ্বিগুণ দামে কালোবাজারে বিক্রির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।

সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে জাহিরুল ইসলাম (৩২) ও জহিরুল ইসলাম (৩০) নামের দুজনকে আটক করে বালিয়াডাঙ্গী থানা-পুলিশ। পরে আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আটক জাহিরুল ইসলাম উপজেলার আমজানখোর ইউনিয়নের স্কুলহাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে এবং জহিরুল ইসলাম হরিণমারী নয়াপাড়া গ্রামের সরিফ উদ্দীনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নেকমরদ এলাকার একটি ফিলিং স্টেশন থেকে গভীর রাতে প্রতি লিটার ২০০ টাকা দরে পেট্রোল কিনে সীমান্তবর্তী এলাকায় ৪০০ টাকা দরে বিক্রি করত একটি চক্র। আটক দুইজন মূলত ফিলিং স্টেশন থেকে পেট্রোল পরিবহনের কাজ করতেন। পরে কালীবাড়ি গ্রামের আব্দুল খালেক নামের এক ব্যক্তি ওই পেট্রোল বেশি দামে বিক্রি করতেন।

অভিযানের পর থেকেই আব্দুল খালেক পলাতক রয়েছেন। পুলিশ তার বাড়িতে একাধিকবার অভিযান চালালেও তাকে আটক করতে পারেনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক জানান, আটক দুজন দোষ স্বীকার করায় তাদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা পেট্রোল পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সরকারি মূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়েছে।

তিনি অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতি— রোহিঙ্গাসহ উদ্ধার ৫০, আটক ৯

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক রয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

১ দিন আগে

বিজিবি-বিএসএফ বৈঠক ঘিরে সীমান্তে উত্তেজনা কমার আশা উত্তরাঞ্চলবাসীর

আগামী ৮ জুন ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন। সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা আশা করছেন, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে আস্থা ও সহযোগিতা আরও জোরদার হবে এবং সীমান্ত পরিস্থিতির উন্নতি ঘটবে।

১ দিন আগে

গাংনীতে ৩ মাসব্যাপী ফুটবল বিতরণ করবে বসুন্ধরা শুভসংঘ

মোবাইল গেম, সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি ও মাদক থেকে তরুণদের দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মেহেরপুরের গাংনী উপজেলায় তিন মাসব্যাপী ফুটবল বিতরণ কর্মসূচি শুরু করেছে বসুন্ধরা শুভসংঘ।

১ দিন আগে

অষ্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকায় মৃত ও প্রবাসীদের নাম, বাদ পড়েছেন কৃষকরা

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণীত সরকারি সহায়তার তালিকায় মৃত ব্যক্তি, প্রবাসী এবং কৃষিকাজের সঙ্গে সংশ্লিষ্ট নন— এমন ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক কৃষকের নাম তালিকায় না থাকায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে হাওরাঞ্চলে।

১ দিন আগে