কুড়িগ্রামে নাশকতা মামলায় জনপ্রতিনিধি গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি
ইউপি সদস্য হযরত আলী বিপ্লব ওয়াসী। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য হযরত আলী বিপ্লব ওয়াসীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে ওয়াসীর নিজ গ্রাম মিনাবাজার (রুপার খামার) থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুড়িগ্রাম সদর থানার একটি নাশকতার মামলায় ওয়াসীকে গ্রেপ্তার করা হয়েছে।

হযরত আলী বিপ্লব ওয়াসীর স্ত্রী মৌরিন সরকার বলেন, ‘রাত ১০টার দিকে বাড়ির পাশ থেকে আমার স্বামীকে নিয়ে যায় পুলিশ। কিন্তু কী অভিযোগে তাকে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। আমরা পরিবারের লোকজন দুশ্চিন্তায় আছি।’

তাঁর স্বামীর নামে কোনো মামলা নেই বলে দাবি করেন মৌরিন সরকার। হযরত আলী বিপ্লব ওয়াসী বিএনপির রাজনীতির সমর্থক হলেও রাজনীতিতে সক্রিয় নন বলেও জানান মৌরিন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

২১ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে