রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইন চেষ্টা, বিজিবি-স্থানীয়দের বাধা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
রৌমারী সীমান্তে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের সীমান্ত পেরিয়ে পাঠানোর উদ্যোগ নিলেও বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তা সফল হয়নি। বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের কাঁটাতারের বাংলাদেশ অংশের দিকে অবস্থান করছেন।

রোববার (১৪ জুন) সকাল ৬টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া এবং সদর ইউনিয়নের ইজলামারী সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে।

বিজিবি জানিয়েছে, গয়টাপাড়া সীমান্ত দিয়ে এক নারী, দুই শিশু ও তিন যুবককে এবং ইজলামারী সীমান্ত দিয়ে আরও তিনজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। পরিস্থিতি আঁচ করতে পেরে বিজিবি সদস্যরা স্থানীয়দের সহায়তায় দ্রুত প্রতিরোধ গড়ে তোলে। এতে বিএসএফ সদস্যরা সরে গেলেও সীমান্তে আনা ৯ জন সেখানেই অবস্থান করছেন।

এদিকে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছে বিএসএফ। তবে এ দাবির সত্যতা যাচাইয়ের কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি। সংশ্লিষ্টরা তাদের পরিচয় ও নাগরিকত্ব সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন।

ঘটনার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনো চূড়ান্ত সমাধান না হওয়ায় পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

তিনি আরও বলেন, সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করা গেলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের ফেরত গ্রহণের বিষয়ে বিএসএফকে অবহিত করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর পর্যন্ত সীমান্ত এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি পর্যবেক্ষণে জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থলে অবস্থান করছেন। অন্যদিকে বিজিবিও সতর্ক অবস্থানে রয়েছে।

রাজনীতি/আরআইআর

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

হবিগঞ্জেও এনসিপির গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ, সড়কে বসে প্রতিবাদ

নাহিদ ইসলাম বলেন, ‘কেন আমাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে? আমরা হবিগঞ্জে যেতে চাই। সেখানে গিয়ে আমরা আইনি পদক্ষেপ নেব।’

১ দিন আগে

ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা বালুভর্তি ২ ট্রলার ছিনতাই

জব্দ করা দুটি ট্রলার রাজীবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াদুদ জামান মানিক ও যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন এবং উচাখিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাদীউল বাশার সুমনের জিম্মায় দিয়েছিল প্রশাসন। ট্রলারে ছিলেন ঈশ্বরগঞ্জ থানার এএসআই জীবন চন্দ্র বৈশ্য, কনস্টেবল বিমল চন্দ্র পাল এবং গ্রাম পুলিশ উজ্জ্বল ও

১ দিন আগে

শ্রীমঙ্গলে পুলিশের বাধা পেরিয়ে এনসিপি নেতারা হবিগঞ্জের পথে

একপর্যায়ে হাসনাত বলেন, তিনি নিজেসহ আরও দুই সংসদ সদস্য নাহিদ ইসলাম ও মাহমুদা মিতু (সংরক্ষিত আসনে) এবং এনসিপির দুজন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কেবল মামলা করতে যাবেন। প্রয়োজনে তারা গাড়ির চালককেও নেবেন না। পুলিশ চালক দিলে তাকে নিয়েই যাবেন তারা। তবে পুলিশ সে প্রস্তাবও মানেনি। পরে এনসিপি নেতারা ব্যারিক

১ দিন আগে

ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবা নারীর মামলা

বুধবার (২২ জুলাই) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে বাদী হিসেবে মামলাটি দায়ের করেন ওই বিধবা। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানায় এজাহার রেকর্ড করে আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

১ দিন আগে