প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজশাহী জেলার বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসব জানাজায় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
এদিকে ঢাকায় কেন্দ্রীয় জানাজায় অংশ নিতে রাজশাহী থেকেও বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের একটি অংশ আগেই রাজধানীতে যান।
জেলা ও মহানগর বিএনপি সূত্রে জানা যায়, বুধবার বাদ জোহর রাজশাহী নগরীর টিকাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৭০০ থেকে ৮০০ মুসল্লি অংশ নেন। জানাজায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি প্রফেসর মো. একরামুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এদিকে, দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪৫০ থেকে ৫০০ মুসল্লি অংশ নেন। জানাজায় উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগমারা উপজেলা শাখার নায়েবে আমীর ও রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মো. আব্দুল বারী, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান, জামায়াতের উপজেলা আমীর মো. হারুনর রশীদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া এবং ডা. আব্দুল বারীর নির্দেশনায় বাগমারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট আটটি স্থানে একযোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
ডা. আব্দুল বারী বলেন, “একজন আপসহীন ও সাহসী নেত্রীকে আমরা হারালাম। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।”
একই দিন বিকেল সোয়া চারটার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া চত্বরে বিএনপির পার্টি অফিস প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০০ থেকে ৩৫০ মুসল্লি অংশ নেন। জানাজায় উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আবদুল ওহাব, সাবেক আহ্বায়ক আলহাজ্ব মেসের আলী (মাস্টার), সাবেক মেয়র মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী এবং কাকনহাট পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউক হকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় ছিলেন আপসহীন এক সংগ্রামী নেত্রী।
সব জানাজা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশের মানুষের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
১৩ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
১ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
১ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
১ দিন আগে