রাজশাহী ব্যুরো

রাজশাহীর-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।আজ সোমবার বেলা সাড়ে ১১টায় গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিস থেকে বিএনপির নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। তিনি বলেন, 'আজকের দিনটি আমার জন্য একটি পবিত্র দিন। নির্বাচনী যাত্রার প্রথম ধাপ হিসেবে মনোনয়নপত্র উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু হলো। ধানের শীষ প্রতীকে মনোনয়ন তুলতে পেরে আমি গর্বিত।'
তিনি আরও বলেন, এই আসনে অন্যান্য রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থী থাকতেই পারে, এটি প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, গোদাগাড়ী ও তানোরের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। ধানের শীষ ছাড়া অন্য কোনো বিকল্প বেছে নেওয়ার সম্ভাবনা খুবই কম।
ভোট প্রসঙ্গে মেজর (অব.) বলেন, মানুষের ভোটের প্রকৃত বহিঃপ্রকাশ ঘটবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন, সেটি স্বাভাবিক। তবে দলের হাইকমান্ড বিচার-বিশ্লেষণ ও তদন্তের মাধ্যমে একজনকেই মনোনয়ন দিয়েছে। এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।
নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন, কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল হক সরকার, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনোয়ারুল ইসলাম, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু, গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলনসহ গোদাগাড়ী ও তানোর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
১৭ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
১ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
১ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
২ দিন আগে