রাতে হলে দেরিতে ফেরায় ৯১ ছাত্রীকে তলব, সমালোচনায় পিছু হটল কর্তৃপক্ষ

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই-৩৬ আবাসিক হলে রাত ১১টার পর প্রবেশ করায় ৯১ ছাত্রীকে তলব করেছিল হল প্রশাসন। তবে ব্যাপক সমালোচনার পর বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে হল প্রাধ্যক্ষ অধ্যাপক লাভলী নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, রাত ১১টার পর হলে ফেরা ৯১ জন ছাত্রীর নাম নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়। তাদের মধ্যে ১-৪৫ নম্বর ছাত্রীকে মঙ্গলবার এবং ৪৬-৯১ নম্বর ছাত্রীকে বুধবার বিকেল চারটায় প্রাধ্যক্ষের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছিল।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের অনেকেই এটিকে মানহানিকর বলে মন্তব্য করেন। স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহির আমিন লিখেছেন, ‘রাত ১১টার পর হলে ফেরা ছাত্রীর নাম তালিকা আকারে প্রকাশ মানহানিকর।’

তবে অন্যদিকে নুসরাত ইসলাম নামের এক শিক্ষার্থী ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ গ্রুপে মন্তব্য করেছেন, ‘দেরি করে ফেরায় যদি কারও কোনো দুর্ঘটনা ঘটত, তার দায় কে নিত? নিরাপত্তার স্বার্থেই নিয়ম মানা উচিত।’

এ বিষয়ে অধ্যাপক লাভলী নাহার বলেন, “আমরা শিক্ষার্থীদের ভালোর জন্যই সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে সমালোচনার প্রেক্ষিতে বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছি। তারা সবাই আমাদের সন্তানের মতো, খেয়াল রাখা আমাদের দায়িত্ব। রাকসু নির্বাচন সামনে, তাই সতর্কতা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছিল।”

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে