রাজশাহী ব্যুরো

জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সারাদেশের ন্যায় রাজশাহীতেও মানববন্ধন ও প্রতিবাদী জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় সাহেব বাজার জিরোপয়েন্টে, উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
‘জাতীয় সংগীতের ষড়যন্ত্র রুখে দাঁড়াও পথে নামো কন্ঠে ধরো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি; এই স্লোগানে প্রতিবাদী জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তনের যে পায়তারা চলছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানান। তারা বলেন, বাংলাদেশে যে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত বলবৎ আছে এটা কোনক্রমে পরিবর্তনের হতে দেওয়া যাবে না। এই জাতীয় পতাকা পরিবর্তনের জন্য একাত্তরের পরাজিত শক্তির আবারও উদ্ধত আস্ফালনের ইঙ্গিত দিচ্ছে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে, তাদেরকে প্রতিহত করার জন্য একসঙ্গে আওয়াজ তুলতে হবে।
জাতীয় সংগীত ও প্রতিবাদী দেশাত্মবোধক গান পরিবেশন করেন ও জাতীয় পতাকা উত্তোলন করে। জাতীয় সংগীত ও জাতীয় পতাকা পরিবর্তন না করার আহ্বান জানিয়ে উক্ত অনুষ্ঠানটি শেষ হয়।
রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ'র সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক বিধান চন্দ্র সরকারের সঞ্চালনায় এ সময় সাধারণ সম্পাদক রণজিৎ কুমার দাস, সহসভাপতি অজিত কুমার মন্ডল, আফতাব হোসেন কাজল, সহসাধারণ সম্পাদক বিধান চন্দ্র সরকার, সংগঠন বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান সোনা, কোষাধ্যক্ষ সন্তোষ প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৭ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৯ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৯ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
২০ ঘণ্টা আগে