সাবেক এমপি আব্দুল মমিনের নামে দুদকে অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও মণ্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মণ্ডলের বিরুদ্ধে দুদকে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের দুটি অভিযোগ করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জজ আদালতের আইনজীবী মো. হুমায়ুন কবির বাদী হয়ে অভিযোগ দুটি করেন।

অভিযোগে আব্দুল মমিন মণ্ডলের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) ও চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিনকেও আসামি করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান বরাবর করা অভিযোগে উল্লেখ করা হয়, আব্দুল মমিন মণ্ডল এমপি থাকা অবস্থায় সরকারের দেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ না করে তার ব্যক্তিগত সহকারী তাজ উদ্দিনের সহযোগিতায় হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে দেশে বিদেশে অনেক সম্পদ গড়ে তুলেছেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে তারা দুজনই আত্মগোপনে রয়েছেন। অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

অভিযোগকারী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির জানান, দুদক প্রধান কার্যালয়ে আমি নিজে গিয়ে দুদক চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছি। অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্তের জন্য দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপ-পরিচালক মো. খায়রুল হক জানান, অভিযোগের বিষয়টি এখনো জানি না। যেহেতু প্রধান কার্যালয়ে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে সেখান থেকেই তদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৫ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৬ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৭ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৮ ঘণ্টা আগে